
এবার চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের বন্দর জোনের সার্জেন্ট মো. মুজাহিদকে আদেশ ‘অমান্য’ করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
সুযোগের সদ্ব্যবহার যাকে বলে সেটাই করল মেক্সিকো। আর তাতেই প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে তাদের। দক্ষিণ কোরিয়াকে ১–০ গোলে হারিয়েছে বিশ্বকাপের অন্যতম স্বাগতিকেরা।
বিশ্বকাপের প্রথম দিন দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারিয়েছিল মেক্সিকো। দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জিতেছিল ২–১ গোলে। মেক্সিকো–দক্ষিণ কোরিয়া মোকাবিলা সে কারণেই বাড়তি আকর্ষণ তৈরি করেছিল।
বিশ্বকাপে ‘এ’ গ্রুপের এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়। সুযোগ এসেছিল দুই দলেরই। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি কেউই।
৫০ মিনিটের সময় দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং গিউ মারাত্মক ভুল করে বসেন। তা থেকেই গোল পেয়ে যায় মেক্সিকো। একটি ক্রস ধরতে গিয়ে নিজ দলের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা খেয়ে বল হাত থেকে ফেলে দেন। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি লুইস রোমো। বক্সের ভেতর দারুণ এক ভলিতে বল জালে জড়িয়ে মেক্সিকোকে এগিয়ে দেন তিনি।
দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে। তাই আজকের ম্যাচে যে দল জিতবে, তারাই সবার আগে শেষ ৩২ বা নকআউট পর্বে ওঠা নিশ্চিত করবে।

এবার চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের বন্দর জোনের সার্জেন্ট মো. মুজাহিদকে আদেশ ‘অমান্য’ করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

সাজেকে সড়ক অবরোধের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান
রাঙামাটির সাজেকে চলমান সড়ক অবরোধের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই এলাকার কার্বারী, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী জনসাধারণ। আজ বুধবার বাঘাইছড়ি উপজেলার দাঁড়িপাড়া স্কুল মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ত্রিপক্ষীয় আঁতাতে আবাসন খাতের ক্রেতারা জিম্মি: টিআইবি
আবাসন খাতে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ইতিবাচক অবদান থাকলেও রাজনৈতিক, প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

চট্টগ্রামে আবাসিক ভবনে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
চট্টগ্রামের বন্দর থানার নিউ মুরিং আবাসিক এলাকায় একটি ভবনে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিউ মুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের একটি বাসায় এ বিস্ফোরণ ঘটে।