সংসদ অধিবেশন

আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়েছে, আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
২০০৪ সালে রাজধানীর শাহবাগে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়ার ঘটনার উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পোশাক শিল্পের সংকট নিয়ে সংসদে আলোচনার দাবি বিরোধী দলের
এ জন্য রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, নতুন বাজারে প্রবেশ, উৎপাদনে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের প্রস্তাব রয়েছে নোটিশে। এসব উদ্যোগ বাস্তবায়নে আগামী তিন বছরের জন্য একটি জাতীয় কর্মপরিকল্পনা তৈরির প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।

সংসদে মোনাজাত: ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতে দোয়া চাইলেন ধর্মপ্রতিমন্ত্রী
আজ সোমবার জাতীয় সংসদে মোনাজাতে তিনি বলেন, “রাব্বুল আলামিন, এই সংসদে আপনি আমাদের তৌফিক দিয়েছেন ফ্যাসিস্টকে বিতাড়িত করার। আপনি আমাদের এমন তৌফিক দান করুন, যাতে সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার কোনো প্রেক্ষাপট তৈরির চেষ্টা কেউ করলে আমরা তা প্রতিহত করতে পারি।”

৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন
সংসদের এক অধিবেশনের সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি রাখা যায় না। গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছিল।

‘জনগণের ভোট ম্যাটার করে না, ম্যাটার করে সরকার কারে পাস করাতে চায়’
বিএনপি গণভোটের রায় মানছে না বলে অভিযোগ বিরোধী দলগুলোর। এদিকে বিএনপি বলছে–উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া নিয়ে তাদের নোট অব ডিসেন্ট ছিল। আবার বিশ্লেষকরা সরাসরি প্রশ্ন তুলছেন–উচ্চকক্ষ করে আরও ১০০ জন মাস্তান আনবেন? এদিকে দেশের গণতন্ত্র সঠঠিক পথে আছে কি না, সে প্রশ্নও উঠছে।

হিমাগার, ডেইরি-পোল্ট্রিতে ৬০ হাজার কোটি টাকার ঋণ লক্ষ্যমাত্রা: অর্থমন্ত্রী
সরকারের প্রত্যাশা, এসব তহবিলের সঠিক ব্যবহার হলে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে। একই সঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা সুসংহত করতেও তা কার্যকর ভূমিকা রাখবে।

সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস
দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “২০০৬ সালের পর আজ আবার এই মহান সংসদে দাঁড়িয়ে আমি শুধু একটি কথাই বলতে চাই- আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য ও বাংলাদেশের জন্য কাজ করতে।”

সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস
জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। আজ সোমবার বিকাল ৩টায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রমে অংশ নেন তিনি।

৩ বছরে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী
গত তিন বছরে দেশে চার শ’র বেশি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

কেমন হবে সংসদের তৃতীয় অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনেও সরকারি দলের একচ্ছত্র আধিপত্য থাকবে না বিরোধী দল গতিমুখ বদলাতে পারবে, সেটা আগে থেকে বলা কঠিন। সংসদীয় কমিটি গঠন নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যকার বিরোধ কীভাবে ও কতদিনে মীমাংসা হবে, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সংসদের বিশেষ অধিবেশন চেয়ে রাষ্ট্রপতির কাছে জামায়াত আমিরের চিঠি
তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান।

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

‘মন্ত্রীর চেয়ার পার্মানেন্ট না’
বর্তমান সংসদ আগের সংসদগুলো থেকে কতটা আলাদা? মন্ত্রিত্ব স্থির কোনো বিষয় নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব কতটা ভিন্ন? বর্তমান সংসদে সরকারি ও বিরোধী দল একযোগে কাজ করতে পারছে কি? সংসদ অধিবেশন কতটা প্রাণবন্ত হচ্ছে?

‘প্রধানমন্ত্রী তৈলমর্দন পছন্দ করেন না’
বর্তমান সংসদ আগের সংসদগুলো থেকে কতটা আলাদা? মন্ত্রিত্ব স্থির কোনো বিষয় নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব কতটা ভিন্ন? বর্তমান সংসদে সরকারি ও বিরোধী দল একযোগে কাজ করতে পারছে কি? সংসদ অধিবেশন কতটা প্রাণবন্ত হচ্ছে?

বৃষ্টিতে পরীক্ষা নেওয়া, প্রশ্নে ভুল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শুধুমাত্র বৈরি আবহাওয়ায় পরীক্ষা নেওয়ার কারণেই পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করেননি। এর পাশাপাশি বিগত কয়েক বছরের মধ্যে এবার সবচেয়ে কঠিন প্রশ্ন প্রণয়ন করা এবং সেই প্রশ্নে ভুল থাকা নিয়েও তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সংসদের ছাদ চুইয়ে পানি পড়ে, ডেপুটি স্পিকার আটকান বাটি দিয়ে!
চিফ হুইপ নুরুল ইসলাম জানান, সংসদ ভবনে পানি পড়ার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। ভবনের যতগুলো জায়গা থেকে পানি পড়ার সমস্যা রয়েছে, তা মেরামতের কাজ শুরু করেছে গণপূর্ত মন্ত্রণালয়।

দেশের আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখের বেশি: আইনমন্ত্রী
মো. আসাদুজ্জামান বলেন, “বর্তমানে দেশের আদালতগুলোতে ১৮ লাখ ১৩ হাজার ২৬৩টি দেওয়ানি এবং ২৮ লাখ ২৬ হাজার ২১৩টি ফৌজদারি মামলাসহ মোট ৪৬ লাখ ৩৯ হাজার ৪৭৬টি মামলা বিচারাধীন রয়েছে।”

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
সংসদ বিরোধী দলীয় সংসদ সদস্যদের দেওয়া ১ হাজার ৩৪৩টি ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ করে দেয়।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

ছয় মাসের মধ্যে শিক্ষকদের অবসর ভাতার বকেয়া পরিশোধের লক্ষ্য সরকারের
সংসদকে তিনি আরও জানান, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ২১ জুন পর্যন্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টে প্রায় ৪৫ হাজার আবেদন পেন্ডিং হয়ে আছে। এই আবেদনগুলো নিষ্পত্তি করতে এককালীন প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দের প্রয়োজন হবে।


