Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ছয় মাসের মধ্যে শিক্ষকদের অবসর ভাতার বকেয়া পরিশোধের লক্ষ্য সরকারের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৫: ৪৩
ছয় মাসের মধ্যে শিক্ষকদের অবসর ভাতার বকেয়া পরিশোধের লক্ষ্য সরকারের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ভাতা দ্রুত পরিশোধের ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি সংসদকে আশ্বস্ত করে বলেন, প্রয়োজনীয় তহবিল পাওয়া গেলে আগামী ছয় মাসের মধ্যেই সব আটকে থাকা আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে।

Advertisement

আজ রোববার সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী এসব বলেন। বার্তা সংস্থা ইউএনবির এক খবরে এ তথ্য জানা যায়।

সংসদে বাংলাদেশ জামায়াত-ইসলামীর সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেসের (গাইবান্ধা-৫) এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের কাছে প্রায় ৬৭ হাজার অবসর ভাতার আবেদন পেন্ডিং (বিবেচনাধীন) রয়েছে।

শিক্ষামন্ত্রী মিলন বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক বা কর্মচারী গড়ে প্রায় ১৩ লাখ টাকা করে অবসর সুবিধা পেয়ে থাকেন।

Advertisement
Advertisement
Advertisement

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, পেন্ডিং থাকা সব আবেদন নিষ্পত্তির জন্য প্রায় ৮ হাজার ৭১০ কোটি টাকার প্রয়োজন। অথচ বর্তমানে অবসর তহবিলে রয়েছে মাত্র ১ হাজার ৩০০ কোটি টাকা, ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭ হাজার ৪১০ কোটি টাকা।

সংসদকে তিনি আরও জানান, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ২১ জুন পর্যন্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টে প্রায় ৪৫ হাজার আবেদন পেন্ডিং হয়ে আছে। এই আবেদনগুলো নিষ্পত্তি করতে এককালীন প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দের প্রয়োজন হবে।

মিলন বলেন, নিষ্পত্তি প্রক্রিয়া দ্রুততর করতে বেশ কিছু প্রশাসনিক সংস্কারও হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সফটওয়্যার সিস্টেম পুনরায় সক্রিয় করা, জনবল বৃদ্ধি, অনলাইন সেবার পরিধি বাড়ানো এবং আইবিএএস++ আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করা।

শিক্ষামন্ত্রী মিলন সংসদে বলেন, “যদি প্রয়োজনীয় তহবিল বরাদ্দ পাওয়া যায়, তবে বর্তমানে পেন্ডিং থাকা সব অবসর ভাতার আবেদন আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হবে।”

মন্ত্রী আরও যোগ করেন, সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা যাতে অবসরে যাওয়ার তিন থেকে ছয় মাসের মধ্যেই তাদের অবসর ও কল্যাণ সুবিধা পেয়ে যান, তা নিশ্চিত করা।

বিষয়: সংসদ অধিবেশনবাংলাদেশ সরকারস্কুলকলেজমাদ্রাসাজাতীয় সংসদশিক্ষকশিক্ষামন্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।