Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ আগস্ট, ২০২৬
৩০ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ আগস্ট, ২০২৬
৩০ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাজধানীতে নিজ বাসায় ঝুলছিল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৭: ৩১
রাজধানীতে নিজ বাসায় ঝুলছিল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

রাজধানীর সবুজবাগ এলাকায় একটি বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণগাঁওয়ের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নিলুফার ইয়াসমিন (২৯) কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাসিন্দা। তার স্বামী আনোয়ার হোসেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে গাজীপুর পুলিশ লাইনে কর্মরত।

Advertisement
Advertisement
Advertisement

পুলিশ জানায়, প্রায় ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে মাদরাসায় থেকে পড়াশোনা করে এবং ছোট মেয়েকে নিয়ে নিলুফার দক্ষিণগাঁওয়ের বাসায় বসবাস করতেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন নিলুফার ইয়াসমিন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, নিলুফার কিছুদিন ধরে মানসিকভাবে বিষণ্নতায় ভুগছিলেন এবং পারিবারিক বিষয়, বিশেষ করে সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বলে জানা গেছে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:

সবুজবাগনিহতঢাকা মেডিকেল কলেজ হাসপাতালপুলিশময়নাতদন্তস্ত্রী
১

মন্ত্রী-হুইপদের জেলা ভিত্তিক দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামায়াতের রিট

২

‘মক্কা প্যাক্ট সুন্নি বিশ্বের নেতৃত্বের ইঙ্গিত করছে’

৩

‘ত্রিদেশীয় জোটের লক্ষ্য কী তা আরও ঘোলাটে হয়েছে’

৪

‘সারা দিন সিএনজির খরচই জোগাড় করতে পারি না’

৫

লালদিয়ায় দেশের প্রথম গ্রিনফিল্ড টার্মিনালের নির্মাণকাজ শুরু

সম্পর্কিত

মন্ত্রী-হুইপদের জেলা ভিত্তিক দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামায়াতের রিট

মন্ত্রী-হুইপদের জেলা ভিত্তিক দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামায়াতের রিট

সরকারের ৬৪টি জেলায় সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিরোধী দলের ১১ সংসদ সদস্য।

লালদিয়ায় দেশের প্রথম গ্রিনফিল্ড টার্মিনালের নির্মাণকাজ শুরু

লালদিয়ায় দেশের প্রথম গ্রিনফিল্ড টার্মিনালের নির্মাণকাজ শুরু

চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের (এলসিটি) নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে লালদিয়ার চর এলাকায় নির্মাণকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থ

ছিনতাইকারীর টানে শিক্ষকের মৃত্যু: মূল অভিযুক্তসহ দুজন আটক

ছিনতাইকারীর টানে শিক্ষকের মৃত্যু: মূল অভিযুক্তসহ দুজন আটক

রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে বগুড়ার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিহতের ঘটনায় মূল অভিযুক্তসহ দুজনকে আটকের খবর জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এই ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এক খুদে বার্তায় র‍্যাব এই তথ

আগামী বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

আগামী বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আগামী বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।