Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সংসদের বিশেষ অধিবেশন চেয়ে রাষ্ট্রপতির কাছে জামায়াত আমিরের চিঠি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২২: ৪১
সংসদের বিশেষ অধিবেশন চেয়ে রাষ্ট্রপতির কাছে জামায়াত আমিরের চিঠি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: বাসস

তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান।

Advertisement
Advertisement
Advertisement

শুক্রবার রাষ্ট্রপতি বরাবর এই চিঠি পাঠানো হয়। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের ফলে একদিকে সাধারণ মানুষের জীবন বিষাদময় হয়ে উঠেছে, অন্যদিকে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য ধসে পড়ার উপক্রম হয়েছে। এই বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনতি ঘটেছে, যা জনগণকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

চিঠিতে বলা হয়েছে, “জনগণের প্রতিনিধি হিসেবে এই জাতীয় সংকটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশের এই উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সংসদে গঠনমূলক আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।”

শেষে জাতীয় সংসদে এই ইস্যুতে আলোচনার জন্য বিশেষ অধিবেশনের আহ্বান জানিয়ে বলা হয়, অতএব, দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট ও আনুষঙ্গিক সমস্যাগুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।

বিষয়: জামায়াতজাতীয় সংসদরাষ্ট্রপতিডা. শফিকুর রহমানসংসদ অধিবেশন
সর্বশেষ
  • ১

    স্বপ্নের দামে স্বর্গসুখ

  • ২

    প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে ব্লাস্টের উদ্বেগ

  • ৩

    ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ হয়নি

  • ৪

    যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

  • ৫

    খুলনা বিভাগে আরও ৩০২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

সম্পর্কিত
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ হয়নি

    ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ হয়নি

    প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত ছিল আজ সোমবার। তবে এদিন আসামি পক্ষের আইনজীবীরা চার্জগঠন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়েছে মর্মে সময়ের আবেদন করেন।

  • যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

    যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

    জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনকে আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় ১০৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

  • খুলনা বিভাগে আরও ৩০২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

    খুলনা বিভাগে আরও ৩০২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

    খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩০২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে আরও একজনের। আজ সোমবার স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত ৩০২ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২৪৬ জন ও বেসরকারি হাসপাতালে ৫৬ জন ভর্তি হয়েছেন।

  • ইরান কি এনপিটি থেকে বেরিয়ে আসছে?

    ইরান কি এনপিটি থেকে বেরিয়ে আসছে?

    ১৯৭০ সালে কার্যকর হওয়া এনপিটি একটি আন্তর্জাতিক চুক্তি, যার লক্ষ্য পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার প্রচার করা।