
আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও মানব জাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার পৃথক পৃথক স্থানে এ সব দুর্ঘটনা ঘটে।

রংপুরে পাম্পে তেল নিতে গিয়ে হার্ট অ্যাটাক করে মেহেদী হাসান নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে নগরীর পর্যটন মোড় এলাকার সুরমা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

মামলায় বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জন আসামির বিরুদ্ধে গত ৩০ জুন অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারিক প্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

২০ ঘণ্টা সাইকেল চালিয়ে রংপুর থেকে ঢাকায় এসেছেন মোবাশ্বের আলী। কম খরচে ঢাকা শহর ঘুরে দেখাই তার মূল উদ্দেশ্য। শাহবাগ এলাকা থেকে ভিডিও করেছেন তারিক সজীব

পরবর্তী চার দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সেদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আখতার বলেন, “এবারের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যেমন নাই হয়ে গেছে, জাতীয় পার্টিও কিন্তু এবার প্রত্যাখ্যাত হয়েছে। তারা ৫ আগস্ট যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, আজ ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও জাতীয় পার্টি প্রত্যাখ্যাত হয়েছে।”

সাংবাদিক শাকিল আনোয়ার ভোটের মাঠ দেখতে গেছেন রংপুর, খুলনা, যশোর, বরিশাল, কক্সবাজার, বান্দরবান ও সুনামগঞ্জে। কথা বলেছেন প্রান্তিক ভোটারদের সাথে। তারা সবাই একবাক্যে বলেছেন, ভোট দিতে অবশ্যই যাবেন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে বেছে নেওয়া তাদের জন্য যত সহজ ততটাই কঠিন গণভোটে হ্যাঁ বা না।

সাংবাদিক শাকিল আনোয়ার ঘুরে দেখেছেন দেশের বিভিন্ন এলাকার ভোটের মাঠের চিত্র। কথা বলেছেন একাধিক ভোটারের সাথে। বিশেষ করে খুলনার দাকোপ ও বটিয়াঘাটা এবং রংপুরে সংখ্যালঘু হিন্দু ভোটারদের সাথে কথা বলে তাদের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করেছেন তিনি। তাদের কথাই ব্যাখ্যা করলেন শাকিল আনোয়ার

আখতার হোসেন বলেছেন, “স্বপ্ন দেখি উত্তরবঙ্গকে নিয়ে। স্বপ্ন দেখি গোটা বাংলাদেশকে নিয়ে। অনেকে বলে, চ্যাংড়া ছেলে কী করবে। আমিও স্বীকার করি, বয়সে চ্যাংড়া। কিন্তু ইতিহাসে চ্যাংড়া ছেলেরাই পৃথিবীর গতিপথ পরিবর্তন করেছে।”

এ ঘটনায় নগরীর মেডিকেল মোড়ে মৃতের স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে অভিযুক্ত এসআই মনিরুল ইসলামসহ অন্যদের বিচারের দাবিতে অবরোধ ও বিক্ষোভ করেন।

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পুলিশি দমন-পীড়নের মধ্যেও আপসহীন অবস্থানের জন্য পরিচিত। এই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই তরুণ রাজনীতিক।

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পুলিশি দমন-পীড়নের মধ্যেও আপসহীন অবস্থানের জন্য পরিচিত। এই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই তরুণ রাজনীতিক।