
খুলনায় ধর্ষণের অভিযোগে আটক ৩
খুলনার তেরখাদায় এক যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার মধুপুর শ্যামনগরের পুরাতন প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
চরচা ডেস্ক

দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়েছেন। দেশ গড়ার কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ মঙ্গলবার সকালে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুর যাওয়ার পথে পাগলাপীরে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এটাই হোক আমাদের প্রত্যাশা।”
তারেক রহমান বলেন, “১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গঠনের পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।”
তারেক রহমান বলেন, “কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড; কৃষক কার্ড চালুরও উদ্যোগ নেওয়া হয়েছে।”
সরকারের পক্ষ থেকে ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এভাবে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।”
প্রধানমন্ত্রী বলেন, “পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে হবে।”
প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টার দিকে় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুরের উদ্দেশে রওনা হন। সকাল ১০টার কিছু আগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।

খুলনায় ধর্ষণের অভিযোগে আটক ৩
খুলনার তেরখাদায় এক যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার মধুপুর শ্যামনগরের পুরাতন প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নির্বাচনের এক সপ্তাহ আগে ট্রাম্পের সমর্থন পেয়ে উচ্ছ্বসিত নেতানিয়াহু
ফোনালাপে ট্রাম্পকে বলতে শোনা যায়, “আমার মনে হয়, আপনি বিপুল ব্যবধানে জয়ী হতে যাচ্ছেন।” ট্রাম্প নেতানিয়াহুকে তার ডাকনাম ‘বিবি’ বলে সম্বোধন করে বলেন, “বিবি, আমি আপনাকে আমার পাশে চাই।”

ঢামেকের নতুন ভবনের নিচতলা থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের নিচতলার ফ্লোর থেকে অজ্ঞাতনামা (২৩) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে

কানাডার অংশ হিসেবেই থাকার পক্ষে ভোট দিল আলবার্টার বাসিন্দারা
অল্পসংখ্যক হলেও সোচ্চার একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কয়েক মাস ধরে স্বাধীন আলবার্টার পক্ষে প্রচার চালিয়ে আসছে। তাদের যুক্তি, প্রদেশটির জ্বালানি খাত থেকে অর্জিত বিপুল সম্পদ কানাডার দরিদ্রতর অঞ্চলগুলোকে ভর্তুকি দিতে ব্যবহৃত হচ্ছে। অটোয়ার আমলাতান্ত্রিক বাধা না থাকলে আলবার্টা আরও সমৃদ্ধ হতে পারত।