ময়মনসিংহ

দেশের ৭ জেলায় ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আজ শনিবার দেশের সাত জেলায় ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মোতায়েনের জন্য আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রয়েছে।

শিল্পাঞ্চলে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা কাজ করছে বলে জানিয়েছেন শরিফুল ইসলাম।

দুটি নতুন থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার
দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ১৯৫২
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৯৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ইউএনবির।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, হাসপাতালে ১৯৬০
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৯৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, আক্রান্ত ২০১০
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন।

ময়মনসিংহে গাছ থেকে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা বাঁশঝাড়ের ভেতর একটি গাছে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৫৪
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

ময়মনসিংহে অটোরিকশায় বাসের চাপা, শিশুসহ নিহত ৭
ময়মনসিংহে যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাতজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে গন্দ্রপা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দিনভর অনশন, মধ্যরাতে নিয়োগপত্র পেলেন ২০ শিক্ষক প্রার্থী
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নেতিবাচক প্রতিবেদনের কারণে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ আটকে থাকা ময়মনসিংহের ২২ প্রার্থীর মধ্যে ২০ জন শেষ পর্যন্ত নিয়োগপত্র পেয়েছেন

সংখ্যালঘু ও মাজারে হামলায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি মানবাধিকারকর্মীদের
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনসহ বিভিন্ন সূত্রে নথিভুক্ত সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর সহিংসতার ঘটনায় দ্রুত ও কার্যকর তদন্ত ও বিচার, ভুক্তভোগীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ এবং মাজার ও দরগাহ পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মীরা।

ময়মনসিংহে বাসের সঙ্গে মাহিন্দ্রা-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর ইউএনবির।

ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনের লিফট নিয়ন্ত্রণ কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই পাঁচরাস্তার মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহে ট্রাকচাপায় ২ অটোরিকশা আরোহী নিহত
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশারচালকসহ আহত হয়েছেন আরও চারজন।

ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় তরুণী গ্রেপ্তার
পোষা বিড়াল মারা যাওয়াকে কেন্দ্র করে ময়মনসিংহে পশু চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানের ওপর হামলার ঘটনায় আফরিন রশিদ সেজুতি (২০) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ বোর্ডে পাস করেনি ৪ প্রতিষ্ঠানের কেউ, শতভাগ পাস করেছে ১০ প্রতিষ্ঠান
প্রফেসর আ জ ম রেজাউল করিম খান জানান, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এ বছর ১ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ লাখ ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৬০ হাজার ২৭৪ জন।

৩ জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ৬ জন
ময়মনসিংহ, নওগাঁ এবং গাইবান্ধা জেলায় বিদ্যুৎস্পর্শে ৬ জন মারা গেছেন। আজ বুধবার এসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন ছিলেন নির্মাণ শ্রমিক, দুজন সেচ পাম্পচালক জেলে। অন্য দুজন মারা গেছেন সড়কে পড়া গাছ সরাতে গিয়ে।

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, “আজ সকালে দ্রুতগতির একটি ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।”






