Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

৩ জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ৬ জন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২১: ৫৭
৩ জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ৬ জন
প্রতীকি ছবি

ময়মনসিংহ, নওগাঁ এবং গাইবান্ধা জেলায় বিদ্যুৎস্পর্শে ৬ জন মারা গেছেন। আজ বুধবার এসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন ছিলেন নির্মাণ শ্রমিক, দুজন সেচ পাম্পচালক জেলে। অন্য দুজন মারা গেছেন সড়কে পড়া গাছ সরাতে গিয়ে।

Advertisement

বার্তাসংস্থা ইউএনবিকে সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছে।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার তারাটি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিক প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন তারাটি এলাকার রতন মিয়ার ছেলে জিসান (১৮) ও বীররামপুর ভাটিপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, ছাদ থেকে স্টিলের রড নিচে নামানোর সময় দুর্ঘটনাবশত তারা পাশে থাকা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে তারা ভবনের তিন তলা থেকে নিচে পড়ে যান। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে নওগাঁর পোরশা উপজেলার কাটকৈল গ্রামে বিকেলে একটি জলাশয়ে মাছ ধরার সময় বিদ্যুৎস্পর্শে দুই জেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রতনপুর গ্রামের সফি উদ্দিনের ছেলে মাহবুব হোসেন ও আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, সকালে জলাশয়ের পানি সেচে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর স্থাপন করেছিলেন মাহবুব ও আজিজ। মাছধরা শেষে তারা বাড়ি ফিরলেও মোটরটি চালু ছিল। দুপুর আনুমানিক ১টার দিকে মাহবুব জলাশয়ে যান। ততক্ষণে মোটরের তার পানি স্পর্শ করলে পুরো পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে। পানিতে নেমে পড়া মাহবুব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তাকে বাঁচাতে গিয়ে আজিজও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।

অন্যদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়কে উপড়ে পড়া নারকেল গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই ব্যক্তি মারা গেছেন। নিহতরা হলেন পাথারে পাড়া গ্রামের আইউব উদ্দিনের ছেলে মওলা (৩৫) এবং দ্বারা গ্রামের বশির উদ্দিনের ছেলে আজিমুদ্দিন (৬০)।

গোবিন্দগঞ্জ থানার ওসি স্বপন কুমার সরকার জানান, গাছ কাটার সময় একটি নারকেল গাছ মাথার ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের ওপর পড়লে তার ছিঁড়ে যায়। ঝুলন্ত সেই তারের স্পর্শে যাওয়ায় ঘটনাস্থলেই মারা যান মওলা। আজিমুদ্দিন গুরুতর আহত হন। পরবর্তীতে আজিমুদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

বিষয়: বিদ্যুৎস্পৃষ্টনিহতময়মনসিংহগাইবান্ধানওগাঁঅপমৃত্যুমৃত্যু
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।