
পানির চাপে ভেঙে যাচ্ছে রাজধানীর শুলশান লিংক রোড। লেকের পানি সংযোগ সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভিডিও: হাসান জোবায়েদ সজিব

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

জলাবদ্ধতার দীর্ঘমেয়াদি সমাধান কেন হচ্ছে না—এ প্রশ্নের জবাবে নূর আজিজুর রহমান বলেন, ‘‘১৯৯০ সাল থেকে প্রায় ৩০ বছর ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব ছিল ওয়াসার। ২০২০ সাল থেকে গত ছয় বছর ধরে এ দায়িত্ব সিটি করপোরেশন পালন করছে। আমরা মূলত দীর্ঘদিনের একটি সমস্যার উত্তরাধিকার পেয়েছি।’’

মালিবাগ রেলগেটে রোববার দুপুরে এক ব্যাটারি রিকশার চালককে উদ্দেশ্য করে কথাগুলো বলছিলেন জরুরি কাজে বের হওয়া একজন নারী। ছুঁড়ে দেওয়া প্রশ্নের অবশ্য উত্তর এলো না। উল্টো চালক সরিয়ে দিলেন প্লাস্টিকের চাদর। ওই নারী তখন ভাড়া মিটিয়ে প্রস্তুতি নিচ্ছেন বৃষ্টিবিঘ্নিত রাজধানীর রাস্তায় ‘যুদ্ধ’ করার!

১১ জুলাই (২০২৬) রাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। ভিডিও: হাসান জোবায়েদ সজিব

গত ৪ জুলাই থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে হয়েছে জলাবদ্ধতা। রেকর্ড বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে দেশের সাতটি জেলা প্লাবিত হয়েছে। এরইমধ্যে চার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বর্ষাকালে রাস্তার কাদা-পানি আর বাতাসের অতিরিক্ত আর্দ্রতার কারণে সাধের জুতা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এতে জুতার সৌন্দর্য, আরামদায়ক ভাব ও স্থায়িত্ব নষ্ট হয়ে যেতে পারে।

রাতভর মুষলধারে বৃষ্টিপাতে ডুবেছে রাজধানী ঢাকা। শহরের বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দুপুর পর্যন্ত এমন বৃষ্টি ঝরতে পারে।

কেসিসির প্রধান কনজারভেন্সি কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ‘‘আমরা নিয়মিত ড্রেন পরিষ্কার করছি। গত কয়েক দিনের বৃষ্টির কারণে আমরা আপাতত এই কাজ বন্ধ রেখেছি। কারণ ড্রেন থেকে তোলা নরম কাদা মাটি বৃষ্টির পানিতে ধুয়ে আবার ড্রেনে চলে যাচ্ছে।’’

ভারতের উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও ওই এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, দেশজুড়ে যে বৃষ্টি ঝরছে, তা সোমবার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

চট্টগ্রামে আজ বৃহস্পতিবার সকাল থেকে কিছু সময় থেমে থেমে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছূটি ঘোষণা করা হয়। তবে অফিসগামী মানুষদের ভোগান্তিতে পড়তে হয়।

দেশের সকল বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের সকল বন্দরে সতর্কসংকেত জারি করা হয়েছে। সংস্থাটি বলছে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টিপাতের প্রবনতা কমতে পারে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৫২ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৪৫ শিশু মারা গেছে।

টানা বর্ষণের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাসের কার্যক্রম ব্যাহত হচ্ছে। আজ বুধবার টানা চতুর্থ দিনের মতো চট্টগ্রামে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে।

টানা বর্ষণের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাসের কার্যক্রম ব্যাহত হচ্ছে। আজ বুধবার টানা চতুর্থ দিনের মতো চট্টগ্রামে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে।