
কোডাকের ইতিহাস মানে ফটোগ্রাফির ইতিহাস
এত কিছুর পরও জর্জ ইস্টম্যানকে আমরা মনে রেখেছি ক্যামেরার মানুষ হিসেবে। তাতেও এই মহান ব্যক্তিত্বকে পাঠ করতে আমাদের অসুবিধা হয় না। ফটোগ্রাফির দীর্ঘ ইতিহাসে তার এবং তার কোডাকের যে অবদান, তার তুলনা হয় না।
ক্রেডিট কার্ড নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে কিছু ধারণা বদ্ধমূল। দেশে ব্যাংক গ্রাহকদের মধ্যে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও এ নিয়ে জনমনে নানা ধরনের ধারণা বিদ্যমান। এদিকে ক্যাশলেস সোসাইটি গড়তে বাংলা কিউআর চালু হয়েছে। এ অবস্থায় ব্যাংকগুলো এ দুইয়ের সমন্বয় এবং ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য কী ধরনের সেবা নিয়ে আসছে? এ বিষয়ে চরচা কথা বলেছে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মতিউল হাসানের সঙ্গে
চরচা ডেস্ক

প্রশ্ন: ক্রেডিট কার্ডের ক্ষেত্রে গ্রাহকদের কী সেবা দেয় মার্কেন্টাইল ব্যাংক? আপনাদের কত গ্রাহক আছে?
মতিউল হাসান: মার্কেন্টাইল ব্যাংক গ্রাহকদের জন্য ভিসা (Visa) ও মাস্টারকার্ড (Mastercard)–উভয় নেটওয়ার্কের ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড সেবা প্রদান করছে। দেশ-বিদেশে নিরাপদ কেনাকাটা, ই-কমার্স লেনদেন, বিমানবন্দর লাউঞ্জ সুবিধা, বিনা সুদে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ইএমআই (EMI) সুবিধা এবং বছরজুড়ে বিভিন্ন পার্টনার আউটলেটে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার দিচ্ছি। বর্তমানে আমাদের ব্যাংকের মোট কার্ড গ্রাহকসংখ্যা ৪ লাখেরও বেশি।
প্রশ্ন: গ্রাহকদের মধ্যে ক্রেডিট কার্ড ব্যবহারে কোন ধরনের প্রবণতা বেশি দেখা যাচ্ছে?
মতিউল হাসান: আধুনিক গ্রাহকরা এখন বেশ সচেতন। তারা ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে ভ্যালু-অ্যাডেড সার্ভিসগুলোকে (Value Added Services) বেশি প্রাধান্য দেন; যেমন বাই ওয়ান গেট ওয়ান (BOGO) অফার, ক্যাশব্যাক, স্পেশাল ক্যাশ রিওয়ার্ড, এয়ারপোর্ট মিট অ্যান্ড গ্রিট (Meet & Greet) সার্ভিস, লাইফস্টাইল ও ট্রাভেলে বিশেষ ডিসকাউন্ট।
তবে শুধু উৎসব বা বিনোদন নয়, নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা, সুপারশপ বাজার, বিল পরিশোধ, ভ্রমণ ও চিকিৎসার খরচ মেটাতেও ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে।
প্রশ্ন: দেশে বাংলা কিউআর চালু হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরা কি কার্ড দিয়ে এই টুল ব্যবহার করতে পারছেন?
মতিউল হাসান: হ্যাঁ, অবশ্যই। মার্কেন্টাইল ব্যাংকের ভিসা সিরিজের সব ধরনের ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ডধারীরা অত্যন্ত সহজে ও নিরাপদে বাংলা কিউআর কোড স্ক্যান করে লেনদেন করতে পারছেন। ফলে পয়েন্ট অব সেল (POS) মেশিনের বদলে সাধারণ MBL Rainbow App দিয়েই Bangla QR-এর মাধ্যমে কেনাকাটার বিল পরিশোধ সহজ হয়ে গেছে।
প্রশ্ন: বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করতে মার্কেন্টাইল ব্যাংক গ্রাহকদের জন্য কোনো বিশেষ অফার চালু করছে কি?
মতিউল হাসান: আমরা ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। বাংলা কিউআর ব্যবহারের পরিধি আরও বাড়াতে আগামীতে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ক্যাশব্যাক অফার, বিশেষ ডিসকাউন্ট এবং লেনদেনভিত্তিক ক্যাশ রিওয়ার্ড বা ইনসেনটিভ চালুর পরিকল্পনা রয়েছে।
প্রশ্ন: সাধারণত ক্রেডিট কার্ড সম্পর্কিত কী ধরনের অভিযোগ পায় মার্কেন্টাইল ব্যাংক?
মতিউল হাসান: গ্রাহকসেবা প্রদান করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ফিডব্যাক ও অভিযোগ পাই। এর মধ্যে প্রধানত স্টেটমেন্ট বুঝতে না পারা, অনিচ্ছাকৃত বিল বিলম্বিত হওয়া, ওটিপি (OTP) বা নেটওয়ার্ক বিলম্ব, কোনো ট্রানজেকশন ডিসপ্যুট-সংক্রান্ত বিষয় থাকে। আমরা এসব অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিই এবং ২৪/৭ কল সেন্টার ও ডেডিকেটেড কার্ড সার্ভিস ডেস্ক-এর মাধ্যমে দ্রুত সমাধান নিশ্চিত করি।

প্রশ্ন: ক্রেডিট কার্ডের সুদহার নিয়ে গ্রাহকদের মধ্যে এক ধরনের অসন্তোষ আছে। অনেকেই অভিযোগ করেন ব্যাংকগুলো চক্রবৃদ্ধি হারে সুদ নেয়। এ নিয়ে কী বলবেন?
মতিউল হাসান: এটি মূলত তথ্যের পরিষ্কার ধারণার অভাবে তৈরি একটি ভুল ধারণা। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সর্বোচ্চ সুদের সীমার ভেতরেই সব ব্যাংক কার্যক্রম পরিচালনা করে। ক্রেডিট কার্ডে গ্রাহকরা সাধারণত সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সম্পূর্ণ বিনা সুদে (Grace Period) কেনাকাটার সুযোগ পান।
সুদ তখনই প্রযোজ্য হয়, যখন গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে সমুদয় বিল পরিশোধ না করে শুধু ‘সর্বনিম্ন প্রদেয় বিল’ (Minimum Pay) পরিশোধ করেন বা বিল খেলাপ করেন। নির্দিষ্ট নিয়মে সময়মতো পুরো বিল পরিশোধ করলে এক টাকাও অতিরিক্ত সুদ দিতে হয় না। আমরা সবসময় গ্রাহকদের সম্পূর্ণ বিল সময়মতো পরিশোধের ব্যাপারে উৎসাহিত করি।
প্রশ্ন: অনেকে ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে শঙ্কায় ভোগেন–মনে করেন এটি ঋণের ফাঁদ তৈরি করে। আসলেই কি এমন শঙ্কার কোনো কারণ আছে?
মতিউল হাসান: সঠিক আর্থিক শৃঙ্খলা বা ‘ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন’ না থাকলে যেকোনো ঋণই ঝুঁকিপূর্ণ হতে পারে। ক্রেডিট কার্ড মূলত একটি জরুরি আর্থিক হাতিয়ার এবং শর্ট-টার্ম ক্রেডিট ফেসিলিটি। এটিকে অতিরিক্ত টাকা ভাবার সুযোগ নেই; বরং এটি আপনার পকেটের টাকারই একটি ডিজিটাল বিকল্প।
যদি আপনি আপনার পরিশোধ ক্ষমতার অতিরিক্ত খরচ না করেন এবং প্রতি মাসে বিলের পুরো টাকা সময়মতো শোধ করেন, তবে ক্রেডিট কার্ড কখনোই ঋণের ফাঁদ নয়। বরং ট্রানজেকশনের মাধ্যমে প্রাপ্ত রিওয়ার্ড পয়েন্ট রিডিম করে অ্যানুয়াল চার্জ মওকুফ করা, কিংবা বছরে ১৪টি খুচরা (Retail) লেনদেনের মাধ্যমে সম্পূর্ণ অ্যানুয়াল ফি মওকুফ (Waive) করার মতো চমৎকার সুবিধা নিয়ে এটি আপনার টাকা সাশ্রয়ে সহায়তা করে।
প্রশ্ন: ক্রেডিট কার্ড দক্ষতার সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের জন্য আপনার পরামর্শ কী?
মতিউল হাসান: ক্রেডিট কার্ড দক্ষতার সঙ্গে ও নিরাপদে ব্যবহারের জন্য আমি চারটি মূল বিষয় মনে রাখার পরামর্শ দেব:
প্রশ্ন: ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য মার্কেন্টাইল ব্যাংক নতুন কোনো ফিচার বা অফার আনছে কি?
মতিউল হাসান: আমরা প্রতিনিয়ত গ্রাহকবান্ধব নতুন ডিজিটাল সমাধান যুক্ত করছি। অতি সম্প্রতি মাস্টারকার্ডের সাথে যৌথভাবে আমরা নতুন কার্ড পোর্টফোলিও চালু করেছি। গ্রাহকদের সুবিধার্থে আমরা ইতিমধ্যে সর্বনিম্ন; অর্থাৎ, মাত্র শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে ফান্ড ট্রান্সফার সুবিধা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বলাকা লাউঞ্জসহ ইন্টারন্যাশনাল লাউঞ্জ এক্সেস, এয়ারপোর্ট মিট অ্যান্ড গ্রিট সার্ভিস এবং লাইফস্টাইল ও ট্রাভেলে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার দিচ্ছি। এ ছাড়া সিলেট, কক্সবাজার ও গাজীপুরের বিভিন্ন হোটেল ও রিসোর্টে আমাদের বিশেষ ডিসকাউন্ট অফার চলছে। পাশাপাশি নির্দিষ্ট রেস্তোরাঁগুলোতে মার্কেন্টাইল ব্যাংক মাস্টারকার্ড ব্যবহারকারীদের জন্য ১২ শতাংশ হারে ডিসকাউন্ট এবং কক্সবাজারে বিমান ভাড়া ও হোটেল ভাড়াসহ ‘স্টেকেশন’ (Staycation) অফারের ক্যাম্পেইন চলছে।

সামনে আমাদের মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল চ্যানেলগুলোর সাথে ক্রেডিট কার্ডের আরও উন্নত ইন্টিগ্রেশন আসছে, যাতে অ্যাপের মাধ্যমেই কার্ডের সব কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায়। এ ছাড়া আরও বেশিসংখ্যক জনপ্রিয় ব্র্যান্ড, সুপারশপ ও লাইফস্টাইল পার্টনারদের সাথে ক্যাশব্যাক এবং ইএমআই সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে।
প্রশ্ন: সার্বিকভাবে গ্রাহকদের উদ্দেশ্যে কী বলবেন?
মতিউল হাসান: মার্কেন্টাইল ব্যাংক সবসময় গ্রাহকদের নিরাপদ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যাশলেস বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে দেশ এগোচ্ছে, তাতে শামিল হতে আমরা আমাদের ডিজিটাল প্রোডাক্টগুলোকে আরও সহজ ও আকর্ষণীয় করছি। স্মার্ট জীবনযাত্রার জন্য ক্রেডিট কার্ড একটি দারুণ মাধ্যম–স্মার্টলি ও দায়িত্বশীলতার সঙ্গে ক্রেডিট কার্ড ব্যবহার করুন এবং মার্কেন্টাইল ব্যাংকের সেরা সব সুবিধা উপভোগ করুন।

এত কিছুর পরও জর্জ ইস্টম্যানকে আমরা মনে রেখেছি ক্যামেরার মানুষ হিসেবে। তাতেও এই মহান ব্যক্তিত্বকে পাঠ করতে আমাদের অসুবিধা হয় না। ফটোগ্রাফির দীর্ঘ ইতিহাসে তার এবং তার কোডাকের যে অবদান, তার তুলনা হয় না।

যদি বিরোধী দলের কাউকে জিজ্ঞেস করেন, বিএনপি সরকার কেমন দেশ চালাচ্ছে, নিশ্চিতভাবে তিনি বলবেন, “খুব খারাপ। সরকার জুলাই সনদ বাস্তবায়ন করেনি। জনজীবনে সংকট আরও ঘনীভুত হয়েছে।” আর যদি সরকার সমর্থক কারও কাছে একই প্রশ্ন করেন, তিনি বলবেন, “খুবই ভালো। গত ৬ মাসে দেশে যে উন্নয়ন হয়েছে, গত ৫৫ বছরেও তা হয়নি।”

মার্কিন বাণিজ্য চুক্তি ও অর্থসংকটে বাংলাদেশের কৌশলগত বিকল্প সংকুচিত–এই বাস্তবতায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর প্রায় অনিবার্য। তেল-গ্যাস-বিদ্যুৎ সংকট থেকে উত্তরণ করতে হলে বাংলাদেশের বিপুল অর্থের প্রয়োজন। অথচ আইএমএফ এখনও ঋণ ছাড়েনি।

তীব্র ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার যুগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় এক বিপ্লব ঘটে গেছে। এফবিআইর পরিচালক কাশ প্যাটেল এমন এক বাস্তবমুখী পথ বেছে নিয়েছেন, যা পরাশক্তিগুলোর পুরোনো শত্রুতার হিসাব-নিকাশ পেছনে ফেলে কাজের ফলাফলকে অগ্রাধিকার দিচ্ছে। চীন ও রাশিয়ার সাথে সীমিত কিন্তু অত্যন্ত