
এছাড়া বাজেটে সার উৎপাদনের কাঁচামাল আমদানিতেও রেয়াতি সুবিধা প্রদান করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

সংগঠনটির মতে, বিদ্যুৎ খাতের কাঠামোগত অদক্ষতা ও ক্যাপাসিটি চার্জের আর্থিক বোঝা উৎপাদনশীল শিল্পখাতের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে সামগ্রিক জাতীয় উন্নয়ন ব্যয় বৃদ্ধি পাচ্ছে।

বিইআরসি জানিয়েছে, কমিশনের শুনানি ও বিস্তারিত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

আজ বৃহস্পতিবার বর্তমান পরিস্থিতি বিবেচনায় এলপিজি গ্যাসকে ‘গ্রীনফুয়েল’ হিসেবে বিবেচনা করে কর কাঠামো পুনর্বিন্যাসের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

মেট্রোরেলের সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার।

ই-ভ্যাট সিস্টেমকে আরও সহজ, ব্যবহারবান্ধব ও কার্যকর করতে এর সক্ষমতা বৃদ্ধির কাজ অব্যাহত রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ তার উন্নয়ন যাত্রার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে দাঁড়িয়ে আছে। গত কয়েক দশকের ধারাবাহিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাসের সাফল্যের পর সাম্প্রতিক বছরগুলোতে প্রবৃদ্ধির গতি কমে এসেছে, আর জনসংখ্যাগত লাভের সুযোগও দ্রুত সংকুচিত হয়ে উঠছে।

এনামুল হক বলেন, স্বর্ণ ব্যবসায়ীদের অনেক সময় ভুলভাবে চোরাচালানকারীর সঙ্গে যুক্ত করা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি প্রতিশ্রুতি দেন, দেশে স্বর্ণের ভ্যাট ১.৫ শতাংশে নামিয়ে আনার জন্য তিনি কাজ করবেন।

সৌদি আরবে আগামী বছর থেকে মূল্য সংযোজন করের (ভ্যাট) অর্থ ফেরত পাবেন পর্যটকেরা। সৌদির যাকাত, ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষ এই ব্যবস্থার বাস্তবায়ন তত্ত্বাবধান করবে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নিয়েছে সৌদি সরকার।