
রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১
রাজশাহী মহানগরীতে দুই চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে মো. জিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
ভ্যাট সংক্রান্ত সব অনলাইন কার্যক্রম এখন থেকে ই-ভ্যাট সিস্টেম নামের নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পূর্বে ব্যবহৃত ‘আইভাস’ সিস্টেমের নাম পরিবর্তন করেই এই নতুন নাম দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের সমন্বিত বাজেট ব্যবস্থাপনা সিস্টেম আইবাস এবং ভ্যাট অটোমেশন সিস্টেম আইভাস–এই দুটি নামের উচ্চারণগত মিলের কারণে দীর্ঘদিন ধরে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। এ পরিস্থিতি নিরসন করতেই ২০২৫ সালের ষষ্ঠ বোর্ড সভায় আইভাসের নাম পরিবর্তন করে ই-ভ্যাট সিস্টেম করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এনবিআর জানায়, নাম পরিবর্তন হলেও সিস্টেমের কাঠামো, কার্যপ্রণালী বা সেবায় কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই এই প্ল্যাটফর্মে অনলাইনে ভ্যাট নিবন্ধন, মূসক রিটার্ন দাখিল, ই-পেমেন্ট, এ-চালানসহ সব ধরনের ভ্যাট সংক্রান্ত লেনদেন করা যাবে।
একইসঙ্গে মূসক ৪.৩ ফরমের মাধ্যমে উপকরণ উৎপাদ সহগ (ইনপুট-আউটপুট কো-এফিসিয়েন্ট) দাখিল এবং পিকেআই সফটওয়্যারভিত্তিক রিয়েলটাইম ভ্যাট আদায় কার্যক্রমও এই সিস্টেমেই চলবে।
ই-ভ্যাট সিস্টেমকে আরও সহজ, ব্যবহারবান্ধব ও কার্যকর করতে এর সক্ষমতা বৃদ্ধির কাজ অব্যাহত রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১
রাজশাহী মহানগরীতে দুই চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে মো. জিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।

রিয়াদে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানানো হয়েছে। নিহতরা হলেন– বগুড়ার মো. শাহেদ আহম্মেদ ও কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি।

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী চায় বিএনপি, হস্তক্ষেপ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু করতে এবং প্রকৃত অর্থে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীরা যাতে নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে দলীয় সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা জোরদারে বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।