Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৮: ৪৮
সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
অবৈধ উৎস থেকে অ্যালকোহল সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকির অভিযোগে রাজধানীর চারটি বার ও রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে এনবিআর। ছবি: চরচা

অবৈধ উৎস থেকে অ্যালকোহল সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকির অভিযোগে রাজধানীর চারটি বার ও রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন সংস্থা। এর মধ্যে রয়েছে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন ‘ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’। গতকাল শনিবার এসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

Advertisement

গতকাল রাত সাড়ে ১০টা দিকে সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অতিরিক্ত মহাপরিচালক রিজভী আহম্মেদ।

Advertisement
Advertisement
Advertisement

সিআইআইডি জানায়, ঢাকার কয়েকটি বার, রেস্তোরাঁ, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস ও ডিউটি ফ্রি শপে অবৈধ উৎস থেকে অ্যালকোহল সংগ্রহ, প্রযোজ্য শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে অ্যালকোহল সরবরাহের অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে চারটি পৃথক দল গঠন করে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে থাকা প্রতিষ্ঠানগুলো হলো, আরএ ডাব্লিউ ক্যানভাস রেস্তোরাঁ, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), ভ্যাট গোয়েন্দা ও ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।

কর্মকর্তারা প্রতিষ্ঠানগুলোর মজুত করা অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের প্রকৃত পরিমাণ, পণ্যের উৎস, আমদানি ও ক্রয়সংক্রান্ত কাগজপত্র এবং শুল্ক, ভ্যাট ও আয়কর পরিশোধের তথ্য যাচাই করেন। পাশাপাশি এসব পণ্য অনুমোদিত নিয়মে সংরক্ষণ ও নির্ধারিত গ্রাহকের কাছে সরবরাহ করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হয়।

সিআইআইডির অতিরিক্ত মহাপরিচালক রিজভী আহম্মেদ সংবাদ সম্মেলনে জানান, অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যালকোহলের বৈধ উৎস এবং এর বিপরীতে পরিশোধ করা রাজস্বের হিসাব যাচাই করা। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম বা রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউজ সিলগালাalcohole-warehouse-raid

এদিকে অভিযানের আওতায় থাকা ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মালিক শেখ নূর ইসলাম আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর। এর আগে শেখ নূর ইসলামের মালিকানাধীন টস বন্ড প্রাইভেট লিমিটেডের গুলশানের চারটি ওয়্যারহাউস সিলগালা করেছিল সিআইআইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১-এর যৌথ দল।

ওই অভিযানে প্রতিষ্ঠানটির অনুমোদিত ওয়্যারহাউস ছিল দুটি। তবে সরেজমিনে মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুতের তথ্য পাওয়ার পর চারটিই সিলগালা করা হয়। সিআইআইডি বলছে, অনুমোদনের বাইরে থাকা দুটি ওয়্যারহাউসে শুল্কমুক্ত অ্যালকোহল মজুতের অভিযোগ তদন্তের অংশ হিসেবেই এ ব্যবস্থা নেওয়া হয়।

টস বন্ড বিদেশি কূটনীতিকদের জন্য শুল্কমুক্ত অ্যালকোহল সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে সরবরাহের অভিযোগও তদন্তাধীন রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে অভিযান চালানোর বিষয়ে এনবিআর জানিয়েছে, প্রতিষ্ঠানটির অ্যালকোহল মজুতের পরিমাণ, বৈধ উৎস, আমদানি ও ক্রয়ের নথি এবং শুল্ক-ভ্যাট-কর পরিশোধের তথ্য যাচাই করা হচ্ছে। একই প্রক্রিয়া চলছে অভিযানে থাকা অন্য তিন প্রতিষ্ঠানেও।

সিআইআইডি জানিয়েছে, যাচাই-বাছাই শেষে কোনো অনিয়ম, অবৈধ উৎস থেকে পণ্য সংগ্রহ কিংবা রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযান চলাকালে পাওয়া তথ্যের ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে দায়ী করার আগে তদন্তের ফলাফল ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা হবে।

বিষয়: ভ্যাটঅভিযানকাস্টমসমদআয়করএনবিআর
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।