Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইস্পাত শিল্পে বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৫: ৫৫
ইস্পাত শিল্পে বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি

বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দেশের স্টিল বা ইস্পাত শিল্প চরম অস্তিত্ব সংকটে পড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করে পূর্ববর্তী হার পুনর্বহালের দাবি জানায় সংগঠনটি।

Advertisement

সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর হওয়ায় প্রতি মেট্রিক টন স্টিল উৎপাদনে শুধুমাত্র বিদ্যুৎ ব্যয়ই প্রায় ১ হাজার ৭৮৫ টাকা বেড়ে যাবে। এর সঙ্গে ভ্যাট, বন্দর চার্জ, জ্বালানি ও পরিবহন ব্যয়, ফেরো-অ্যালয় এবং অন্যান্য কনজিউমেবলসের মূল্যবৃদ্ধি যুক্ত হলে মোট অতিরিক্ত ব্যয় দাঁড়াবে প্রায় ৩ হাজার ৫৬০ টাকা প্রতি মেট্রিক টনে।”

জাহাঙ্গীর আলম আরও জানায়, বর্তমানে দেশের স্টিল শিল্প এমনিতেই কঠিন সময় পার করছে। নির্মাণখাতে দীর্ঘস্থায়ী মন্দা, বাজারে চাহিদা হ্রাস, টাকার অবমূল্যায়ন, ডলার সংকট, এলসি খোলার জটিলতা এবং কার্যকরী মূলধনের ঘাটতির কারণে অধিকাংশ কারখানা টিকে থাকার লড়াই করছে।

সংগঠনটির তথ্যমতে, দেশে বর্তমানে প্রায় ৪০টি আধুনিক স্টিল মিল এবং ১৫০টির বেশি রি-রোলিং মিল রয়েছে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত উৎপাদন সক্ষমতা বছরে প্রায় ১ কোটি ২২ লাখ মেট্রিক টন হলেও বর্তমান চাহিদা প্রায় ৫০ লাখ মেট্রিক টন। ফলে অধিকাংশ কারখানাই তাদের উৎপাদন সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য রাশেদুল ইসলাম বলেন, “দেশের বড় স্টিল কারখানাগুলো ৩৩, ১৩২ ও ২৩০ কেভি উচ্চ ভোল্টেজ লাইনের সরাসরি গ্রাহক। এসব শিল্পপ্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সাবস্টেশন, ট্রান্সফরমার এবং বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ করায় তাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য সিস্টেম, ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন লস নেই। তারপরও ডিমান্ড চার্জ, পাওয়ার ফ্যাক্টর চার্জ, ভ্যাটসহ বিভিন্ন খাতে অতিরিক্ত আর্থিক চাপ বহন করতে হচ্ছে।”

রাশেদুল ইসলাম আরও বলেন, “দেশে উৎপাদিত মোট স্টিলের প্রায় ৬০ শতাংশ সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হয়। ফলে স্টিলের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে সরকারি প্রকল্প বাস্তবায়ন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এর প্রভাব জাতীয় উন্নয়ন কর্মকাণ্ড এবং অবকাঠামো খাতের ওপরও পড়বে।”

সংগঠনটির মতে, বিদ্যুৎ খাতের কাঠামোগত অদক্ষতা ও ক্যাপাসিটি চার্জের আর্থিক বোঝা উৎপাদনশীল শিল্পখাতের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে সামগ্রিক জাতীয় উন্নয়ন ব্যয় বৃদ্ধি পাচ্ছে।

সংগঠনটির নেতারা জানান, নির্মাণখাতের দীর্ঘমেয়াদি মন্দা, ডলার সংকট, উচ্চ সুদের হার এবং গ্যাস সরবরাহ সমস্যার মধ্যেই নতুন বিদ্যুৎ ট্যারিফ শিল্পটিকে আরও বড় সংকটের মুখে ঠেলে দিয়েছে।

বিষয়: অর্থনীতিদামভ্যাট
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।