Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

খরচের দায়িত্ব নেওয়ার কথা বলে ‘হাদির ঘনিষ্ঠ হয়’ শ্যুটার!

ইনকিলাব মঞ্চের কয়েকজন জানিয়েছেন, অল্প কয়েক দিন আগেই আগেই ফয়সালের পরিচয় হয় ওসমান হাদির।

সামদানী হক নাজুম

সামদানী হক নাজুম

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১১: ৪৭
খরচের দায়িত্ব নেওয়ার কথা বলে ‘হাদির ঘনিষ্ঠ হয়’ শ্যুটার!

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নির্বাচনী প্রচারের খরচের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়ে ঘনিষ্ঠ হন তাকে গুলি করা ব্যক্তি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং হাদির সহকর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

পরিচয়ের সাত দিনের মাথায় হাদির মাথায় গুলি করা হয়। এই শ্যুটারের পরিচয় নিশ্চিত হয়েছে তদন্ত সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো। পুলিশসহ একাধিক বাহিনীর কর্মকর্তারা বলছেন, গুলি চালানো ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ। তার নামে একাধিক অস্ত্র এবং চাঁদাবাজি মামলা রয়েছে। সবশেষ ২০২৪ সালের নভেম্বর মাসে একটি প্রতিষ্ঠানে অস্ত্র দেখিয়ে টাকা লুটের ঘটনায় র‍্যাব গ্রেপ্তার করেছিল ফয়সালকে। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গেও জড়িত তিনি।

Advertisement
Advertisement
Advertisement

ইনকিলাব মঞ্চের কয়েকজন জানিয়েছেন, অল্প কয়েক দিন আগেই ফয়সালের সঙ্গে পরিচয় হয় ওসমান হাদির।

হামলার পরিকল্পনা ছিল ৪ ডিসেম্বর

তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ফয়সাল করিম মাসুদের সঙ্গে ওসমান হাদির পরিচয় হয় গত ৪ ডিসেম্বর। রাজধানীর বাংলামোটরে ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে তিন যুবকসহ হাদির সঙ্গে দেখা করতে আসেন ফয়সাল করিম। ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজ এসেছে চরচার হাতে। সেখানে দেখা যায়, রাত সাড়ে আটটার পর তিন যুবককে সঙ্গে নিয়ে কালচারাল সেন্টারে উপস্থিত হন ফয়সাল। হাদিকে সমর্থন করেন এবং হাদির ফেসবুক পোস্ট দেখে তার নির্বাচনী প্রচারে অংশ নিতে চান এমন কথা বলে হাদির সঙ্গে প্রথম পরিচিত হন ‘শ্যুটার ফয়সাল করিম’। পরদিন সেগুনবাগিচা এলাকায় হাদি প্রচার চালান, সেখানে কয়েকজনকে সঙ্গে নিয়ে হাদির হয়ে কাজ করেন ফয়সাল।

তবে ৪ ডিসেম্বরই হাদিকে হত্যার পরিকল্পনা ছিল বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করার সময় হাদির সঙ্গে ফয়সালের আলাপচারিতার সময় অন্য দুজনের অবস্থান এবং আরেকজনের লিফট আটকে রাখার চেষ্টা দেখে এমনটা মনে করছে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, “ওই দিন অনুকূল পরিস্থিতি না থাকায় হাদির ওপর হামলা চালাতে ব্যর্থ হয় ফয়সাল। তাই তাৎক্ষণিকভাবে পরদিন সেগুনবাগিচার জনসংযোগে উপস্থিত থাকার কথা বলে সেখান থেকে চলে আসে।”

পুলিশের একটি সূত্র জানিয়েছে, হামলার আগ পর্যন্ত হাদির সঙ্গে অন্তত তিন দিন প্রচার কার্যক্রমে ফয়সালকে দেখা যায়। গত ৯ ডিসেম্বর রাত সাড়ে ৮টার পর কালচারাল সেন্টারে হাদির প্রচারের পরিকল্পনা মিটিংয়ে অংশ নেয় ফয়সাল। ওই দিনই তিনি হাদির সকল নির্বাচনী পোস্টার-ব্যানার তৈরির খরচসহ অনুসাঙ্গিক খরচ বহনের প্রস্তাব দেন। হাদির সঙ্গে ঘনিষ্ঠ হতে এটিকে ফয়সালের কৌশল হিসেবে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

ঢামেক থেকে এভারকেয়ারে ওসমান হাদিhadi

সবশেষ গতকাল শুক্রবার সকাল থেকে জুমার নামাজের আগ পর্যন্ত মতিঝিল এলাকায় প্রচার চালান ওসমান হাদি। পুরো সময় সঙ্গে থেকে প্রচারের কাজ করে ফয়সাল এবং তার সহযোগী। প্রচার শেষে মতিঝিল জমিয়া উলুম মাদ্রাসায় হাদিসহ অন্যরা নামাজ পড়লেও ফয়সাল এবং তার সহযোগী মাদ্রাসার বাইরে অপেক্ষা করেন। নামাজ শেষে মতিঝিল থেকে বাংলামোটরে নিজেদের কালচারাল সেন্টারে যাওয়ার পথেই হামলার শিকার হন হাদি।

হাদির সঙ্গে ফয়সালের পরিচয় থেকে শুরু করে হামলা পর্যন্ত পুরো ঘটনা প্রবাহ সম্পর্কে নিশ্চিত হয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। সেই সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং ইনকিলাব মঞ্চের একাধিক সদস্যও এই ঘটনা প্রবাহ সম্পর্কে চরচাকে নিশ্চিত করেন।

ইনকিলাব মঞ্চের সদস্য রাকিব শিকদার রাব্বী বলেন, “প্রথমে আমরা তাদের নির্বাচনী ক্যাম্পে যোগ দেওয়াটা স্বাভাবিক ভেবেছিলাম, কারণ হাদি ভাই ডিক্লেয়ার করেছিলেন যে কেউ তার প্রচারে অংশ নিতে পারবে। কিন্তু হামলার পর সেন্টারের ফুটেজ ক্রসচেক করতে গিয়ে বোঝা গেল তারা ৪ তারিখও হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যেই এসেছিল।”

ভারত থেকে খুনের হুমকি দিচ্ছেন হাসিনা, গুলিবিদ্ধ হাদি: উপদেষ্টা ফারুকীfaruki

দুজনই শনাক্ত গ্রেপ্তার যেকোনো সময়

এদিকে ওসমান হাদির ওপর হামলার কয়েক ঘণ্টার মধ্যেই হামলাকারী ফয়সাল এবং তার সহযোগীকে শনাক্ত করেছে পুলিশ। মোটরসাইকেল চালকের যে পরিচয় পেয়েছে পুলিশ তার সঙ্গে একাধিক ব্যক্তির মিল থাকায় তার তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ঢাকার বাইরে তাদের দুজনের সবশেষ অবস্থান নিশ্চিত হওয়া গেছে। শনিবার যেকোনো সময় অভিযান চালাবে পুলিশ। এদিকে শুক্রবার রাতে দুই অপরাধী শনাক্তের বিষয়ে গণমাধ্যমকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, যেকোনো সময় দুজন গ্রেপ্তার হবেন।

ডিএমপির অপরাধ বিভাগের অতিরিক্ত কমিশনার এস.এন. মো. নজরুল ইসলাম চরচাকে বলেন, “ওসমান হাদির ওপর হামলার ঘটনাটি দেশের মানুষকে অনেক বড় ধাক্কা দিয়েছে। আমরাও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কাজ চালাচ্ছি। জড়িতরা এরই মধ্যে শনাক্ত, আশা করছি খুব দ্রুত তারা গ্রেপ্তার হবে।”

যেভাবে শনাক্ত অপরাধীরা

শুক্রবার দুপুর ২টা ২১ মিনিটে রাজধানীর পল্টন এলাকার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন ওসমান হাদি। গতবছর বৈষম্যবিরোধী আন্দোলনে সরব উপস্থিতি এবং পরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন কর্মসূচি ও বক্তব্যের কারণে পরিচিত পান হাদি।

শুক্রবার তার ওপর গুলি চালানোর পরপরই ঘটনাস্থল ও আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত সংশ্লিষ্টরা। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের ব্যবহার করা হোন্ডা হর্নেট সিরিজের মোটরসাইকেলটি চিহ্নিত হয়। একই সঙ্গে হামলাকারী এবং মোটরসাইকেল চালকের পরিধেয় পোশাকের রং, ধরন সম্পর্কে ধারণা পায় পুলিশ। দুই হামলাকারীর উপস্থিতি নিশ্চিত হতে সকালে মতিঝিল এলাকায় চালানো হাদির প্রচারণার একাধিক ছবি এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করে তারা। সেখানে পোশাক দেখে দুই হামলাকারীর উপস্থিতির প্রমাণ পায় তদন্ত কর্মকর্তারা। পরে রাতে ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শ্যুটারের স্পষ্ট ছবি মেলে। তারপর ডিএমপির অপরাধী ডেটাবেইজ থেকে ফয়সালের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

বিষয়:

রাজনীতিবিদনির্বাচনগুলিবিদ্ধপুলিশগুলি
১

বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদেশি কারিগরি সহায়তা চাইল নেপাল

২

লোডশেডিংয়ে নতুন রেকর্ডের পথে দেশ

৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখনো যানবাহনের দীর্ঘ সারি

৪

রাজধানীতে দুই ‘ছিনতাইকারীর দ্বন্দ্ব’, ছুরিকাঘাতে নিহত এক

৫

ইজিবাইক চালকদের হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ

সম্পর্কিত

লোডশেডিংয়ে নতুন রেকর্ডের পথে দেশ

লোডশেডিংয়ে নতুন রেকর্ডের পথে দেশ

গ্যাস, কয়লা ও তরল জ্বালানির তীব্র সংকট এবং দেশের বড় বিদ্যুৎকেন্দ্রগুলোর কারিগরি ত্রুটি ও নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে সারা দেশে লোডশেডিং পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।

রংপুরে ৪ খুন: চুরিসহ নানা প্রশ্নে সন্দেহ গভীর হচ্ছে

রংপুরে ৪ খুন: চুরিসহ নানা প্রশ্নে সন্দেহ গভীর হচ্ছে

এই আলোচিত হত্যাকাণ্ডের ঘটনাটি জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ এবং অন্যান্য তদন্তকারী সংস্থা গেলে দেখা যায়, বাড়িতে কোনো বিদ্যুৎ নেই। পরে স্থানীয় দুই ইলেকট্রিশিয়ানের সহযোগিতায় রাত ১২টায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়

নতুন উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোগ’ আবারও থমকে যাবে না তো?

নতুন উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোগ’ আবারও থমকে যাবে না তো?

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আবারো জামানতবিহীন ঋণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের প্রস্তাবিত নতুন এই স্কিমে প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ১০ লাখ টাকা করে ঋণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ঋণের সুদহার হতে পারে ৪ থেকে ৬ শতাংশ। প্রাথমিক পরিকল্পনায় ৫০০ কোটি টাকা ঋণ

রংপুরে ৪ খুন যেভাবে সামনে এল, প্রতিবেশীরা কি জেনেও চুপ ছিল?

রংপুরে ৪ খুন যেভাবে সামনে এল, প্রতিবেশীরা কি জেনেও চুপ ছিল?

গত শনিবার রাতে রংপুরের মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার বাসা থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা, স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী এবং পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলে আয়ুশ চক্রবর্তী প্রীয়মের মরদেহ উদ্ধার হয়। কিন্তু হত্যাকাণ্ড