
‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’
আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।
রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আজ শুক্রবার এক ফেসবুক পোস্টে উপদেষ্টা বলেন, ‘‘গণহত্যার দায়ে কনভিকটেড হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই। আর আজকে গুলিবিদ্ধ হলো ওসমান হাদি। এর আগে হাদি বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনের হুমকি পেয়েছেন।”
পোস্টে তিনি আরও লেখেন, “আমরা এখনো নিশ্চিত জানি না, কে বা কারা এটা ঘটিয়েছে। যারাই ঘটাক এটার মূল্য তাদের দিতে হবে।''
ওসমান হাদির সুস্থতা কামনা করে ফারুকী লেখেন, “গেট ওয়েল সুন, হাদি। গোটা দেশ তোমার সুস্থতার প্রার্থনায়। ওরা জানে না বিপ্লবীদের শেষ করা যায় না।”
এর আগে দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট রোড আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনে মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে অস্ত্রধারীরা। খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঢামেকে জড়ো হন তার সহকর্মীরা ।
হাদি কোমায় আছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ।

‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’
আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।

আতালের ‘অটল প্রতিরোধে’ জিততে পারল না বাংলাদেশ
ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেদিকুল্লাহ আতালের এর আগে সর্বোচ্চ ইনিংস ছিল মাত্র ৮৫ রানের। সেই ব্যাটাসম্যানই বাংলাদেশের জয়ের পথে চোখরাঙানি দিয়ে শেষ সেশন পর্যন্ত লড়াই করে তুলে নিলেন সেঞ্চুরি। তিনি ফিরে গেলেও আফগানিস্তানের বাকি ব্যাটসম্যানরা চোয়ালবদ্ধ নিবেদনে হতাশ করলেন বাংলাদেশকে। জেতা ম্যাচে ড

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি এবং মাদক পাচারে ব্যবহৃত বিশেষ কৌশলের ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়।