Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আতালের ‘অটল প্রতিরোধে’ জিততে পারল না বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১৯: ৪৫
আতালের ‘অটল প্রতিরোধে’ জিততে পারল না বাংলাদেশ
টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করার পথে সেদিকুল্লাহ আতাল। ছবি : আফগানিস্তান ক্রিকেট বোর্ড

ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেদিকুল্লাহ আতালের এর আগে সর্বোচ্চ ইনিংস ছিল মাত্র ৮৫ রানের। সেই ব্যাটাসম্যানই বাংলাদেশের জয়ের পথে চোখরাঙানি দিয়ে শেষ সেশন পর্যন্ত লড়াই করে তুলে নিলেন সেঞ্চুরি। তিনি ফিরে গেলেও আফগানিস্তানের বাকি ব্যাটসম্যানরা চোয়ালবদ্ধ নিবেদনে হতাশ করলেন বাংলাদেশকে। জেতা ম্যাচে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাদেশকে।

Advertisement

আবু ধাবিতে একমাত্র টেস্টে ৪৭৯ রানের টার্গেটে ১৪২ ওভারে আফগানিস্তান ৮ উইকেটে ৩৪৬ রান করে ম্যাচ ড্র করেছে।

Advertisement
Advertisement
Advertisement

আফগানিস্তান দিনের খেলা শুরু করেছিল আতাল ও হাশমতুল্লাহ শহিদির অবিচ্ছিন্ন জুটিতে। এই দুজন প্রথম সেশনে বাংলাদেশের বোলারদের বলতে কোনো সুযোগই দেননি। বিশেষ করে আতাল যেভাবে দৃঢ়তা নিয়ে ব্যাট করছিলেন, তাতে মনে হচ্ছিল, ম্যাচ ড্র করার জন্য যেন পণ করেই নেমেছেন তিনি।

ধারণা করা হচ্ছিল, আবু ধাবির এই উইকেটে চতুর্থ বা পঞ্চম দিনে ফাটল ধরবে এবং স্পিনাররা সুবিধা পাবেন। সেই আশায় তিন স্পিনার নিয়ে চতুর্থ ইনিংসে বড় লিডের সুবিধা কাজে লাগিয়ে জয়ের পরিকল্পনা করেছিল বাংলাদেশ। কিন্তু পঞ্চম দিনেও উইকেটে কোনো রকম ফাটল দেখা যায়নি। ফলে তৃতীয় সেশনেও স্পিনাররা তেমন টার্ন পাননি। আর সেই কারণে আফগানিস্তানের ব্যাটসম্যানরা টিকে গেছেন লম্বা সময়।

তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও নাঈম হাসানরা প্রথম দুই সেশনে সেভাবে কার্যকর হতে পারেনননি। পেসার ইবাদত হোসেনই মাঝেমধ্যে আফগান ব্যাটসম্যানদের কিছুটা বিভ্রান্ত তৈরি করতে পেরেছিলেন। তবে উইকেট নেওয়ার জন্য যথেষ্ট ছিল না।

লাঞ্চের কয়েক ওভার আগে আহত হয়ে শহিদি মাঠ ছাড়েন। এরপর বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন ইবাদত। তার লেগ সাইডে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ইকরাম আলিখিলি গ্ল্যান্স করতে গিয়ে ক্যাচ তুলে দেন উইকেটকিপার লিটন দাসের হাতে। আর সেই ক্যাচ ধরেই ইতিহাস গড়েন লিটন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি, ফিফটি ও ৯টি ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়েন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার।

দ্বিতীয় সেশনটা বাংলাদেশের জন্য ছিল আরও কঠিন। আতাল ও ইসমত আলমের প্রতিরোধে ক্রমেই বাড়ছিল আফগানিস্তানের ড্রয়ের আশা। বিশেষ করে আতালের ব্যাটিংয়ে ছিল ধৈর্য ও টেকনিকের দুর্দান্ত ছাপ। বাংলাদেশ দলের অস্বস্তি বাড়িয়ে তুলে নেন সেঞ্চুরিও।

অন্যদিকে, ইসমতও মাটি কামড়ে উইকেটে পড়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত মিরাজের ফ্রন্ট-ফুট ডেলিভারিতে নাজমুলকে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এই উইকেট বাংলাদেশ দলে জয়ের বিশ্বাস ফিরিয়ে আসে।

তবে হাল ছাড়তে নারাজ ছিল আফগানরা। দলটির লড়াকু মানসিকতার প্রমাণ দিয়ে ইনজুরিতে পড়া শহিদি আবার ব্যাটিংয়ে ফেরেন। আর ফিরেই মিরাজকে কয়েকটি বড় শট খেলেন। তবে শেষ পর্যন্ত অতিরিক্ত আত্মবিশ্বাসই কাল হয় তাঁর। মিরাজকে উইকেট ছেড়ে বেরিয়ে ছক্কা মারতে গিয়ে আউট হন ৩৬ রানে।

চা বিরতির আগে গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিয়ে যেন প্রাণ ফিরে পায় বাংলাদেশ। কিন্তু এক প্রান্ত আগলে রেখে প্রতিরোধ চালিয়ে যান আতাল। তার ব্যাটিংয়েই আফগানিস্তানের ড্রয়ের আশা অটুট ছিল।

শেষ পর্যন্ত বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় সেই প্রতিরোধ ভাঙতে সক্ষম হয় বাংলাদেশ। তাইজুলের বলে ব্যাট-প্যাড হয়ে আতাল ক্যাচ দেন শর্ট লেগে থাকা তানজিদ হাসানের হাতে।। শেষ হয় আতালের ৫১৪ মিনিট ও ৩৩২ বলে খেলা ১১১ রানের ম্যারাথন ইনিংস।

তবে তাতেও কমেনি আফগানিস্তানের প্রতিরোধ। ইয়ামিন আহমেদজাই ও কাইস আহমেদ মিলে ৮৪ বলে যোগ করেন ৩৯ রান। তবে এর মাঝে বাংলাদেশ মিস করেছে ক্যাচ এবং নষ্ট করেছে দুটি রান-আউটের সুযোগ।

দিনের খেলা যখন একেবারে শেষ পর্যায়ে, তখন আঘান হানেন মিরাজ। শর্ট লেগে ক্যাচে ফেরান আহমেদজাইকে (১৯)। তবে শেষ রক্ষা আর হয়নি। কাইস (৪৯) ও জিয়াউর রেহমান (০) মিলে দিনের বাকি সময়ে আর বিপদ ঘটতে দেননি।

বিষয়: টেস্ট সিরিজবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ বনাম আফগানিস্তানটেস্ট ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    ফরাসি বিদ্রোহ, তীব্র আর্থিক সংকট, বিপদে অভিবাসীরা

  • ২

    ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

  • ৩

    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

  • ৪

    বিমান বাংলাদেশের দাম্মাম ফ্লাইটও ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

  • ৫

    এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

সম্পর্কিত
  • ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।

  • তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

    এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।

  • উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

    উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

    কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি এবং মাদক পাচারে ব্যবহৃত বিশেষ কৌশলের ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়।

  • হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, আক্রান্ত ১,২১৩

    হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, আক্রান্ত ১,২১৩

    দেশে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৩টি শিশু। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।