Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

ভোটের মার্কা: মুখোমুখি অন্তর্বর্তী সরকার-বিএনপি

সামদানী হক নাজুম

সামদানী হক নাজুম

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১৬: ৪৫
ভোটের মার্কা: মুখোমুখি অন্তর্বর্তী সরকার-বিএনপি

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করাকে ‘উদ্দেশ্যমূলক’ বলছে বিএনপি। দলটি এ জন্য অন্তর্বর্তী সরকারকে দুষছে। বলছে, এটি অন্তর্বর্তী সরকার ‘চাপিয়ে দিয়েছে’। এ নিয়ে আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তুতি বলছে–বিএনপি ও অন্তর্বর্তী সরকার এখন মুখোমুখি অবস্থানে।

নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও প্রার্থীদের নিজের দলের প্রতীকেই নির্বাচন করতে হবে বলে আরপিওতে আনা সংশোধনী নিয়ে এতদিন দলীয় অবস্থান থেকে আপত্তি জানিয়ে আসছিল বিএনপি। এবার আইনি লড়াইয়েও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি।

Advertisement
Advertisement
Advertisement

গত ৩ নভেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। সংশোধিত আইন অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না, নিজ দলের প্রতীকে ভোট করতে হবে।

আগের বিধান অনুযায়ী, নিবন্ধিত দলের জোটের প্রার্থীরা যেকোনো প্রতীকে ভোট করতে পারতেন। প্রধান দলগুলোর প্রতীক জোটভুক্ত ছোট দলের কয়েকজন প্রার্থীর ব্যবহারের সুযোগ ছিল এবং অনেকে অন্য দলের প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্যও হয়েছেন।

শুরু থেকেই এই সংশোধনীর বিরুদ্ধে বিএনপি। বিধানটি বাদ দিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত আবেদনও করেছিল দলটি। তবে ইসি বা সরকার তাদের কথা শোনেনি।

বিএনপি বলছে, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই সরকার আরপিওতে এই সংশোধনী এনেছে। এ জন্য আইনি লড়াইয়ের পথ বেছে নেওয়া হয়েছে।

আরপিও’র সংশোধনীকে চ্যালেঞ্জ করে গত ২৭ নভেম্বর হাইকোর্টে রিট দায়ের করা হয়। ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। গতকাল বুধবার এই রিটের পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চরচাকে বলেন, “অতীতের নির্বাচনগুলোতে প্রার্থী চাইলে তার জোটের প্রতীকে নির্বাচন করেছে। এটি প্রার্থীর গণতান্ত্রিক অধিকার। এ নিয়ে সরকারের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই।”

দলের আরেক নেতা নজরুল ইসলাম খানের মতে সরকারের এই সিদ্ধান্ত ‘উদ্দেশ্যমূলক’। চরচাকে তিনি বলেন, “কোনো রাজনৈতিক দল কি সরকারকে বলেছে যে, তারা স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচন চায়, নাকি জনগণ ম্যান্ডেট দিয়েছে? এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার জোর করে চাপিয়ে দিল। তারা এটি ভালো উদ্দেশ্যে করেনি। ঠিক আছে আমরাও আইনি লড়াইয়ে গেছি, কোর্ট সিদ্ধান্ত দিক।”

নির্বাচনের বিএনপির প্রস্তুতি কেমন?

প্রায় তিন সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে কবে ফিরবেন, তা এখনো ঠিক নেই।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। শুরুতে নিউমোনিয়া আক্রান্ত হলেও, হৃদরোগসহ শরীরের নানা জটিলতায় তার জীবন এখন সংকটাপন্ন। মাঝে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সকল প্রস্তুতি নিয়েও তা বাতিল করা হয়। দেশ-বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সবশেষ ১০ নভেম্বর রাতে মতামত দেয়, এমন সংকটাপন্ন অবস্থায় বিমানযাত্রা করতে পারবেন না খালেদা জিয়া। তাই তাকে দেশে রেখেই আপাতত চিকিৎসা দেওয়া হবে। তারেক রহমান দেশে না এলেও মায়ের চিকিৎসার তত্ত্বাবধানের জন্য স্ত্রী ডা. জুবাইদা রহমানকে দেশে পাঠিয়েছেন।

সবশেষ বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারেক জানিয়েছিলেন ‘খুব শিগগিরই’ তিনি দেশে ফিরছেন। ওই সাক্ষাৎকারে তিনি নির্বাচনে নিজের প্রার্থিতা এবং খালেদা জিয়ার অংশগ্রহণ করা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এরপর দেড় মাস পার হলেও ফেরেননি তিনি। এর মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে। এমন বাস্তবতায় ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য কতটা প্রস্তুত বিএনপি, সে প্রশ্নও উঠেছে।

তবে এই অবস্থাকে মোটেও সংকট বলে মনে করছেন না বিএনপি নেতারা। তারা বলছেন, সব সংকটকে মোকাবিলা করে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার শক্তি-সামর্থ্য আছে বলেই বিএনপি দেশের বড় রাজনৈতিক দল। আবার বড় দল বলেই দলীয় আদর্শ-শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড বিদ্যামান রয়েছে বিএনপির নেতা-কর্মীদের মাঝে। যে কারণে শীর্ষ দুই নেতৃত্বের শারীরিক অনুপস্থিতি দলে নেতিবাচক প্রভাব ফেলছে না।

দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চরচাকে বলেন, “বিএনপি দেশের সবচেয়ে অভিজ্ঞ রাজনৈতিক দল। যেকোনো বৈরী পরিস্থিতির মধ্যেও নির্বাচনের প্রস্তুতি বিএনপি নিতে পারে। আর দেশের এবং জনগণের স্বার্থে ৫ আগস্টের পর থেকে দ্রুত নির্বাচন চেয়ে আসছে বিএনপি। তাই নির্বাচন নিয়ে পুরো প্রস্তুতি বিএনপির আছে। আমার সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনকে সামনে রেখে আমাদের নিয়মিত দলীয় কার্যক্রম চলছে, অধিকাংশ আসনে বিএনপির প্রার্থী দেওয়া হয়েছে, যেকটি আসন বাকি রয়েছে, তাতে দু-একদিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে।”

যথাসময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে মনে করছেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা। বলেন, “তার (তারেক রহমান) অনুপস্থিতিতে কোনো সংকট নয়, বরং একদিকে মায়ের চিকিৎসা অন্যদিকে দলের পরিচালনা, দুটিই খুব দক্ষতার সঙ্গে সামলে নিচ্ছেন তারেক রহমান।”

একই মত জানান দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। চরচাকে তিনি বলেন, “দেশের জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে ৫ আগস্ট যখন আমরা স্বৈরাচার বিদায় করলাম, তখনো আমাদের চেয়ারপারসন অসুস্থ ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে ছিলেন। এত বড় আন্দোলন যদি আমরা করতে পারি, দেশ থেকে স্বৈরাচার বিদায় করতে পারি, তাহলে নির্বাচনের জন্য প্রস্তুতি কেন নিতে পারব না? নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি আছে।”

বিষয়:

বিএনপিনির্বাচনরিটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনভোটঅন্তর্বর্তী সরকার
১

বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদেশি কারিগরি সহায়তা চাইল নেপাল

২

লোডশেডিংয়ে নতুন রেকর্ডের পথে দেশ

৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখনো যানবাহনের দীর্ঘ সারি

৪

রাজধানীতে দুই ‘ছিনতাইকারীর দ্বন্দ্ব’, ছুরিকাঘাতে নিহত এক

৫

ইজিবাইক চালকদের হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ

সম্পর্কিত

লোডশেডিংয়ে নতুন রেকর্ডের পথে দেশ

লোডশেডিংয়ে নতুন রেকর্ডের পথে দেশ

গ্যাস, কয়লা ও তরল জ্বালানির তীব্র সংকট এবং দেশের বড় বিদ্যুৎকেন্দ্রগুলোর কারিগরি ত্রুটি ও নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে সারা দেশে লোডশেডিং পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।

রংপুরে ৪ খুন: চুরিসহ নানা প্রশ্নে সন্দেহ গভীর হচ্ছে

রংপুরে ৪ খুন: চুরিসহ নানা প্রশ্নে সন্দেহ গভীর হচ্ছে

এই আলোচিত হত্যাকাণ্ডের ঘটনাটি জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ এবং অন্যান্য তদন্তকারী সংস্থা গেলে দেখা যায়, বাড়িতে কোনো বিদ্যুৎ নেই। পরে স্থানীয় দুই ইলেকট্রিশিয়ানের সহযোগিতায় রাত ১২টায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়

নতুন উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোগ’ আবারও থমকে যাবে না তো?

নতুন উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোগ’ আবারও থমকে যাবে না তো?

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আবারো জামানতবিহীন ঋণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের প্রস্তাবিত নতুন এই স্কিমে প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ১০ লাখ টাকা করে ঋণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ঋণের সুদহার হতে পারে ৪ থেকে ৬ শতাংশ। প্রাথমিক পরিকল্পনায় ৫০০ কোটি টাকা ঋণ

রংপুরে ৪ খুন যেভাবে সামনে এল, প্রতিবেশীরা কি জেনেও চুপ ছিল?

রংপুরে ৪ খুন যেভাবে সামনে এল, প্রতিবেশীরা কি জেনেও চুপ ছিল?

গত শনিবার রাতে রংপুরের মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার বাসা থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা, স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী এবং পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলে আয়ুশ চক্রবর্তী প্রীয়মের মরদেহ উদ্ধার হয়। কিন্তু হত্যাকাণ্ড