Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিশেষ প্রতিবেদন

বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ ‘কম’, যুদ্ধ দেখিয়ে দাম বাড়ানোর ‘পাঁয়তারা’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ২০: ৩৮
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ ‘কম’, যুদ্ধ দেখিয়ে দাম বাড়ানোর ‘পাঁয়তারা’

রমজান মাস শুরু হলে দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া একটা নিয়মে পরিণত হয়েছে। এবার সেই ‘নিয়মে’ নতুন করে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের অজুহাত। রোজার শুরুতে ভোজ্যতেলের দাম খুব একটা না বাড়লেও গত এক সপ্তাহ ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে। সরবরাহ কমাকে দাম বাড়ানোর অজুহাত হিসেবে উল্লেখ করেছেন খুচরা ব্যবসায়ীরা। তবে আমদানিকারকরা বলছেন, বাজারে কোনো সংকট নেই। সরবরাহে কোনো ঘাটতি নেই।

Advertisement

বর্তমানে পাঁচ লিটার সয়াবিন তেলের দাম আগের চেয়ে ১০ টাকা বেশিতে বোতল প্রতি ৯৩০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। খোলা বাজারে যা ৯৪০ থেকে ৯৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।

খুচরা ব্যবসায়ীরা জানান, গত এক সপ্তাহের বেশি সময় ধরে বোতলজাত তেলের সরবাহ কম। কোনো সমস্যা উল্লেখ না করেই পাইকারি বিক্রেতারা চাহিদা মতো তেলের বোতল দিতে পারছেন না। তাদের দাবি, দেশে যে পরিমান সয়াবিন তেল মজুত রয়েছে তা দিয়ে কয়েক মাস গ্রাহকের চাহিদা মেটানো সম্ভব। কিন্তু ঈদ সামনে রেখে যুদ্ধের অজুহাতে দাম বাড়ানোর ছক করছেন পাইকারি বিক্রেতারা।

ভোক্তারা জানান, এবার রোজায় সেভাবে তেলের দামে বাড়েনি। কিন্তু দোকানিরা বলছেন, দ্রুতই তেলের দাম বাড়তে পারে। তবে তেলের বাজার স্থিতিশীল রাখার জন্য সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে।

Advertisement
Advertisement
Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর ইরানও তার প্রতিবেশী দেশগুলোতে মার্কিন ঘাঁটি এবং জ্বালানি স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। তাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। পাশাপাশি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় জ্বালানি তেলের সরবরাহ নিয়ে সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। ভোজ্যতেলের বাজারে এই শঙ্কা নেই।

জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ, পর্যাপ্ত মজুতের দাবি বিপিসিরcar-fuel-oil-price

দেশের ভোজ্যতেলের চাহিদার প্রায় ৯০ শতাংশই আমদানি করা হয়, পরিমাণে তা প্রায় ৩০ লাখ টন। এর মধ্যে ১৫ লাখ টন পাম তেল ও ১০ লাখ টন সয়াবিন তেল। স্বাভাবিক সময়ে সয়াবিন তেলের মাসিক চাহিদা দেড় লাখ থেকে এক লাখ ৬০ হাজার টন।

বাজার ঘুরে দেখা যায়, কারওয়ান বাজার ও মিরপুর–১১ বড় বাজারে পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের সরবরাহ তুলনামূলক কমেছে। গত এক সপ্তাহে বোতলজাত তেলের দাম ১০ থেকে ১৫ টাকা এবং খোলা তেল লিটারে পাঁচ টাকা বেড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগে অর্থাৎ রমজানের শুরুতে বিভিন্ন কোম্পানির পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ছিল ৯১৫ থেকে ৯২০ টাকা, যা বর্তমান বাজারে পাইকারি হিসেবে ৯৩০ থেকে ৯৩৫ টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরা হিসেব এসব বোতল ৯৪০ থেকে ৯৪৫ টাকা দামে বিক্রি হচ্ছে।

রোজায় তেলের দাম সেভাবে বাড়েনি তাই অতিরিক্ত লাভের জন্য বড় ডিলাররা সরবরাহ কমিয়েছে বলে অভিযোগ করছেন খুচরা ব্যবসায়ীরা। সরবরাহ কম হলে গ্রাহক পর্যায়ে সঙ্কট দেখা দেয়, এটিকে পুঁজি করে দাম বাড়ানোর পাঁয়তারা চলছে বলেও অভিযোগ।

আজমল ইসলাম নামের একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, “এবার রোজায় বিগত বছরের তুলনায় সেভাবে পণ্যের দাম বাড়েনি। তেল কিনতে আসার পর শুনতেছি কিছুদিনের মধ্যে দাম বাড়বে। কিন্তু দেশের অবস্থা স্বাভাবিক। কোনো সমস্যা নাই তাহলে সয়াবিনের দাম বাড়বে কেন?”

তিনি আরও বলেন, “যে যুদ্ধ শুরু হয়েছে তাতে জ্বালানি তেলের দাম বাড়তে পারে কিন্তু সয়াবিনের দাম বৃদ্ধি হলে সেটা অনায্য হবে। তাই সরকারের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত।”

নির্বাচন বিতর্ক ও ভূরাজনৈতিক খেলার ফাঁদে বাংলাদেশvote center 02

মিরপুর–১১ বড় বাজারের সুমন স্টোরের মালিক সুমন মিয়া বলেন, “বাংলাদেশের ব্যবসায়ীরা হলো অমানুষ। কারণ দেশে যে পরিমাণ সয়াবিন মজুত থাকে তা দিয়ে কয়েক মাস চলা সম্ভব। কিন্তু যুদ্ধের অজুহাত দিয়ে তেলের দাম বাড়াতে সরবরাহ কমানো হয়েছে।”

কারওয়ান বাজার আরিফা স্টোরের সত্ত্বাধিকারী মুনসর ইসলাম বলেন, “বিদেশ থেকে আনার জন্য এলসি করলে অন্তত দুই মাস সময় লাগে। তাহলে যুদ্ধের কারণে এখন কীভাবে তেলের সরবরাহ কমে? এটি স্রেফ বড় বড় ব্যবসায়ীদের একটা ছক। যেকোনো ভাবে তেলের দাম বাড়াতে হবে। কারণ দেশে কয়েক মাস চলার মতো তেল সব সময় মজুত থাকেই।”

নাম প্রকাশ না করে একজন ডিলার বলেন, “রোজায় দাম সেভাবে বাড়েনি। কিন্তু ঈদ সামনে রেখে কিছুটা দাম বাড়াতে নতুন কৌশল করেছে বড় ব্যবসায়ীরা। তাই বোতলজাত তেলের সরবরাহ কমেছে।”

কারওয়ান বাজারে সোনালী ট্রেডার্সের সত্ত্বাধিকারী আবুল কাসেম বলেন, “পাইকারি পর্যায়ে বোতলজাত তেলের সঙ্কট চলছে। তীর ও রূপচাঁদা সেভাবে পাওয়াই যাচ্ছে না। তীর ক্যানোলা যেটা পাওয়া যাচ্ছে, সেটার পাঁচ লিটার বোতলের দাম এক হাজারের বেশি। সামনের যেকোনো সময় তেলের দাম বাড়তে পারে।”

ভোজ্যতেল আমদানিকার মেঘনা গ্রুপের এজিএম তাসলিম শাহরিয়ার বলেন, “আমরা আগের মতোই তেল সরবারহ করছি। এমনকি গত মাসের চেয়ে বেশি হারেও প্রতিদিন সরবরাহ করা হচ্ছে। বাজারে কেনো সঙ্কট আছে কিংবা এটি আসলেই সত্য কি না জানা তা নেই।”

বিষয়: রোজানিত্যপণ্যমধ্যপ্রাচ্যভোজ্যতেলযুদ্ধসয়াবিন তেল
Advertisement
সর্বশেষ
  • ১

    পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি

  • ২

    ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভের প্রস্তুতি দিল্লিতে

  • ৩

    ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

  • ৪

    ‘অভিযানের নামে কর্মকর্তারা ভাইরাল হতে চায়’

  • ৫

    একসঙ্গে এগিয়ে যাচ্ছে এলপিপি ও বাংলাদেশ

সম্পর্কিত
  • দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

    চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া হয়েছে। সরকারের দাবি, আন্তর্জাতিক মানের এই অপারেটরের মাধ্যমে টার্মিনাল পরিচালিত হলে বাড়বে দক্ষতা, কমবে জাহাজের অবস্থানকাল এবং আয় বাড়বে বন্দরের।

  • বার বার হয় দাম নির্ধারণ, তবু এলপি গ্যাস মেলে না কেন

    বার বার হয় দাম নির্ধারণ, তবু এলপি গ্যাস মেলে না কেন

    রাজধানীর দোকানে দোকানে ঘুরে এলপি গ্যাস পাচ্ছেন না ক্রেতারা। কোনো দোকানে পাওয়া গেলে তার জন্য গুনতে হচ্ছে কমপক্ষে দুই হাজার ৪০০ টাকা। সরকার নির্ধারিত দাম এক হাজার ৮৩৭ টাকা। অভিযোগ ছিল, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে বিক্রি করা হয় এলপি গ্যাস। যদিও তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, স

  • গবেষণার নতুন নিয়মে আপত্তি কেন শিক্ষকদের?

    গবেষণার নতুন নিয়মে আপত্তি কেন শিক্ষকদের?

    পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় চলতি অর্থ-বছরের বাজেটে গবেষণায় কোনো বরাদ্দ রাখা হয়নি। গবেষণায় বরাদ্দে নতুন নিয়ম করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এখন থেকে ইউজিসি গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ে আলাদা করে তহবিল দেবে।

  • ঢাকায় ব্যাটারিচালিত রিকশায় লাভ আসলে কেমন? নিয়ন্ত্রণ কার?

    ঢাকায় ব্যাটারিচালিত রিকশায় লাভ আসলে কেমন? নিয়ন্ত্রণ কার?

    রাজধানীর গলি থেকে আবাসিক সড়ক, বাজার, এমনকি প্রধান সড়কও এখন ব্যাটারিচালিত রিকশার দখলে। ‘অটোরিকশা’ নামেই বেশি পরিচিত এই রিকশাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল ব্যবসায়ী সিন্ডিকেট।