Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ, পর্যাপ্ত মজুতের দাবি বিপিসির

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১৭: ৪১
জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ, পর্যাপ্ত মজুতের দাবি বিপিসির

দেশে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে যানবাহনভিত্তিক দৈনিক বিক্রির একটি সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি। সংস্থাটি জানিয়েছে, দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং অযথা অতিরিক্ত জ্বালানি সংগ্রহ না করতে গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Advertisement

আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিপিসি জানায়, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে ফিলিং স্টেশনগুলোকে নির্দিষ্ট সীমার মধ্যে তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেটকারে ১০ লিটার এবং এসইউভি, জিপ বা মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহ করা যাবে। এ ছাড়া পিকআপ বা লোকাল বাসে ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও কন্টেইনার ট্রাকে ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত ডিজেল দেওয়া যাবে।

বিপিসি জানিয়েছে, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে জ্বালানি তেলের ব্যবহার অপরিহার্য হওয়ায় মোট চাহিদার প্রায় ৯৫ শতাংশ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। বৈশ্বিক অস্থিরতার কারণে কখনো কখনো আমদানি ও পরিবহন ব্যবস্থায় সাময়িক বিলম্ব দেখা দিলেও বর্তমানে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং নিয়মিতভাবে তেল দেশে আসছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে ভোক্তাদের মধ্যে অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে। অনেক গ্রাহক প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনে মজুত করার চেষ্টা করছেন। এমনকি কিছু ডিলার ও ফিলিং স্টেশন থেকেও প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি সংগ্রহের খবর পাওয়া গেছে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং কৌশলগত জলপথ হরমুজ প্রনাল বন্ধ হয়ে যাওয়ায় প্রয়োজনীয় তেল নাও পাওয়া যেতে পারে এমন আশঙ্কা বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা যায় এবং অনেক গ্রাহক প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করতে শুরু করেন। এতে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা তৈরি হয়।

পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি গ্রাহকদের অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি নেওয়ার আহ্বান জানান এবং সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করেন।

বিপিসি আরও জানিয়েছে, ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার সময় ভোক্তাদের তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে যথাযথ রসিদ গ্রহণ করতে হবে। পাশাপাশি ডিলারদেরও নির্ধারিত নির্দেশনা মেনে জ্বালানি তেল বিক্রি করতে বলা হয়েছে।

সংস্থাটি বলেছে, দেশে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় অব্যাহত রয়েছে এবং বিদ্যমান পরিস্থিতিতে বাজারে তেলের মূল্য অস্থিতিশীল হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তাই ভোক্তা, ডিলার ও সংশ্লিষ্ট সকল পক্ষকে গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানিয়েছে বিপিসি।

বিষয়: জ্বালানিপেট্রলজ্বালানি তেল
Advertisement
সর্বশেষ
  • ১

    পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি

  • ২

    ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভের প্রস্তুতি দিল্লিতে

  • ৩

    ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

  • ৪

    ‘অভিযানের নামে কর্মকর্তারা ভাইরাল হতে চায়’

  • ৫

    একসঙ্গে এগিয়ে যাচ্ছে এলপিপি ও বাংলাদেশ

সম্পর্কিত
  • পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি

    পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি

    পাকিস্তানের রাওয়ালপিন্ডি বিভাগের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় রাওয়ালপিন্ডি ও মুরিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

  • ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভের প্রস্তুতি দিল্লিতে

    ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভের প্রস্তুতি দিল্লিতে

    সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তাদের চলমান বিক্ষোভকে ‘সিজন ২’ বলে অভিহিত করেছে। সংগঠনটি জানিয়েছে, ভারতের নির্বাচনী ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থামাবে না।

  • সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

    সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে।

  • অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

    অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

    দিল্লিতে চলমান আন্দোলন থেকে আটক ইউটিউবার ধ্রুব রাঠির পর এবার মুক্তি পেলেন সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।