Advertisement

কুয়েতে ৪ দিনের সফরে জামায়াতে ইসলামীর আমির

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে

কুয়েতে ৪ দিনের সফরে জামায়াতে ইসলামীর আমির

কুয়েত সফরে এসেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।

Advertisement

বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকালে কুয়েতে পৌঁছেন তিনি। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর কুয়েত শাখার নেতারা।

জামায়াতের আমির ৪ দিনের সফরে কুয়েতে এসেছেন। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন ডা. খলিলুর রহমান মাদানি।

আগামী ১০ জানুয়ারি (শুক্রবার)  বিকেল সাড়ে ৫টায় আরদিয়ার এটি হলে কুয়েতপ্রবাসী প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান।

Advertisement