Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

অস্ট্রেলিয়ায় দুই রাজ্যে দাবানলে ৪০ বাড়ি ভস্মীভূত, এক অগ্নিনির্বাপক কর্মী নিহত

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৫: ৩৮
অস্ট্রেলিয়ায় দুই রাজ্যে দাবানলে ৪০ বাড়ি ভস্মীভূত, এক অগ্নিনির্বাপক কর্মী নিহত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির উত্তরে বুশল্যান্ডে রাতে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় একটি গাছ পড়ে আঘাত করলে এক অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছেন, আজ সোমবার (৮ ডিসেম্বর) কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

Advertisement

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জরুরি কর্মীরা সিডনি থেকে ২০০ কিলোমিটার (১২৪ মাইল) উত্তরে গ্রামীণ শহর বুলাডেলার কাছের বুশল্যান্ডে ছুটে যান—খবর আসে একজন মানুষের ওপর গাছ পড়ে গেছে। ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে কর্মকর্তারা জানান।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, “এই ভয়াবহ খবর পাওয়ার পর জরুরি পরিষেবা কর্মীরা ঘরবাড়ি ও পরিবার রক্ষায় কাজ করার সময় যেসব ঝুঁকির মুখোমুখি হন, তা এক বিষণ্ন স্মারক।”
তিনি আরও বলেন, “আমরা প্রতিদিনই সেই বীরত্বকে সম্মান জানাই।”

Advertisement
Advertisement
Advertisement

সোমবার (৮ ডিসেম্বর) সকালে নিউ সাউথ ওয়েলস রাজ্যজুড়ে ৫০টির বেশি দাবানল জ্বলছিল। সপ্তাহান্তে দ্রুত ছড়িয়ে পড়া এই আগুন সিডনির ঠিক উত্তরে অবস্থিত প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের বাসস্থান সেন্ট্রাল কোস্ট অঞ্চলে ১৬টি বাড়ি ধ্বংস করে দেয়।

কুলেওয়ং শহরের বাসিন্দা রুশেল ডাউস্ট বলেন, আগুন বাড়ির দিকে এগিয়ে এলে তিনি ও তার স্বামী সেটি রক্ষা করার চেষ্টা করেন। “ও খালি পায়ে ওপরে উঠে আগুন নেভানোর চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে, আর আমি চিৎকার করছি নিচে নেমে আসতে,” অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন ডাউস্ট।
“সবকিছুই সেখানে ছিল—ওর দাদীর জিনিসপত্র, মায়ের জিনিস, আমার সব—সবকিছু, সবই শেষ, পুরোটা,” যোগ করেন ডাউস্ট।

রাতে পরিস্থিতির উন্নতি হওয়ায় সতর্কতার মাত্রা কমিয়ে ‘পরামর্শ’ স্তরে আনা হয়েছে, যা বিপদের দ্বিতীয় সর্বনিম্ন স্তর।

তাসমানিয়া দ্বীপের রাজধানী হোবার্টের প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) উত্তর-পূর্বে ডলফিন স্যান্ডসে ৭০০ হেক্টর (১,৭২৯ একর) এলাকায় জ্বলতে থাকা আগুন ১৯টি বাড়ি ধ্বংস করেছে এবং ৪০টি ক্ষতিগ্রস্ত করেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ হওয়ায় বাসিন্দাদের ফিরে না যেতে সতর্ক করা হয়েছে।

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালে উচ্চ ঝুঁকির দাবানল মৌসুমের বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক করেছে। কয়েকটি তুলনামূলক শান্ত বছরের পর এবার দেশের বৃহৎ অংশে চরম গরমের সম্ভাবনা বেড়েছে।

নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ার সবচেয়ে দাবানলপ্রবণ অঞ্চলগুলোর একটি। কিছু বিশেষজ্ঞের মতে, জলবায়ু পরিবর্তন এই ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। ২০১৯–২০ সালের অস্ট্রেলিয়ার “ব্ল্যাক সামার” দাবানলে তুরস্কের সমান এলাকা পুড়ে যায় এবং ৩৩ জনের মৃত্যু হয়।

বিষয়: নিউ সাউথ ওয়েলসহোবার্টঅগ্নিসংযোগঅগ্নিনির্বাপক কর্মীমৃত্যুসিডনিবাড়িঅস্ট্রেলিয়াদাবানলভস্মীভূততাসমানিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ২

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৩

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৪

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

  • ৫

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।