Advertisement

মসজিদে নববীতে চালু হলো স্কুটার অ্যাম্বুলেন্স সার্ভিস

বিডিজেন ডেস্ক

মসজিদে নববীতে চালু হলো স্কুটার অ্যাম্বুলেন্স সার্ভিস

মুসল্লিদের সুবিধার্থে সৌদি আরবের মদিনা শহরের পবিত্র মসজিদে নববীতে চালু হয়েছে স্কুটার অ্যাম্বুলেন্স সার্ভিস। সংশ্লিষ্টরা জানায়, বিশাল জনসমাগমের মধ্যে দ্রুত চলাচল এবং অসুস্থ মুসল্লিদের জরুরি সেবা প্রদানের লক্ষ্যেই এ সেবা চালু করা হয়েছে।

Advertisement

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দ্য মদিনা হেলথ ক্লাস্টারের তত্ত্বাবধানে মসজিদে নববীতে স্কুটার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হয়েছে। ২০২৫ সালের রমজানজুড়ে এ সেবা পাবেন পবিত্র মসজিদটিতে আসা মুসল্লিরা।

সংশ্লিষ্টরা বলছে, অ্যাম্বুলেন্স স্কুটারগুলো দিয়ে মেডিকেল দলগুলো ভিড়ের মধ্য দিয়ে চলাচল করতে পারবে এবং দ্রুত বিপদগ্রস্ত ব্যক্তিদের কাছে পৌঁছাতে সক্ষম হবে।

Advertisement

রমজানের শুরুতে এই সার্ভিস চালু হওয়ার পর থেকে এরইমধ্যে ৯১ জন মুসল্লি এর মাধ্যমে চিকিৎসা সহায়তা পেয়েছেন।

অতিরিক্ত সওয়াবের আশায় বিশ্বের অধিকাংশ মুসলিমই ওমরাহ পালনের জন্য রমজান মাসকে বেছে নেন। সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এবারের রমজান মাসে বিপুলসংখ্যক মুসল্লি ওমরাহ পালন করবেন।

ইসলামের পবিত্রতম স্থান মক্কায় মসজিদুল হারামে ওমরাহ পালন করার পরে, অনেকে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য মদিনার দিকে রওনা হন এবং শহরের অন্যান্য জায়গায় যান।