Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

সম্পদ, সুশাসন ও সৌন্দর্যের এক অনন্য রাষ্ট্র ফিনল্যান্ড

জামান সরকার, হেলসিংকি (ফিনল্যান্ড) থেকে

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৮: ৫৫
সম্পদ, সুশাসন ও সৌন্দর্যের এক অনন্য রাষ্ট্র ফিনল্যান্ড

উত্তরের শান্ত, শীতল অথচ উন্নত রাষ্ট্র ফিনল্যান্ড—বিশ্ব মানচিত্রে এক অনন্য নাম। পরপর ৮ বার বিশ্বের সবচেয়ে সুখী দেশের মর্যাদা অর্জনকারী এই দেশটি শুধু অর্থনৈতিকভাবে নয়, সামাজিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক স্তরেও এক উজ্জ্বল উদাহরণ।

Advertisement

দেশটির প্রধান প্রাকৃতিক সম্পদ

*বনসম্পদ: দেশটির প্রায় ৭৩ শতাংশ বনভূমি, যা ইউরোপে সর্বোচ্চ। বনের সম্পদ কাঠ, কাগজ ও সেলুলোজ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ।

Advertisement
Advertisement
Advertisement

*খনিজসম্পদ: লোহা, তামা, নিকেল, সোনা, ক্রোমিয়াম, সীসা ও দস্তা। ফিনল্যান্ড ইউরোপের অন্যতম সোনার উৎপাদক।

*জলসম্পদ: প্রচুর হ্রদ ও নদী রয়েছে, যা হাইড্রোইলেকট্রিক শক্তি উৎপাদন ও কাগজ শিল্পে ব্যবহৃত হয়।

হেলসিঙ্কিতে প্রবাসী বাংলাদেশিদের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট তারিয়া হ্যালোনেন। সামনের সারিতে বাঁ থেকে তৃতীয়। ছবি–লেখক
হেলসিঙ্কিতে প্রবাসী বাংলাদেশিদের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট তারিয়া হ্যালোনেন। সামনের সারিতে বাঁ থেকে তৃতীয়। ছবি–লেখক

রপ্তানি ও আমদানি পণ্য

প্রধান রপ্তানি পণ্য যন্ত্রপাতি ও যান্ত্রিক উপকরণ, বিদ্যুৎ ও ইলেকট্রনিক যন্ত্রপাতি, কাগজ ও সেলুলোজ, লোহা ও ইস্পাত, মোটরযান ও যন্ত্রাংশ এবং কাঠ ও কাঠজাত পণ্য।
প্রধান রপ্তানি গন্তব্য: জার্মানি, সুইডেন, চীন, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস।

প্রধান আমদানি পণ্য খনিজ জ্বালানি ও তেল, যন্ত্রপাতি ও যান্ত্রিক উপকরণ, বিদ্যুৎ ও ইলেকট্রনিক যন্ত্রপাতি, মোটরযান ও যন্ত্রাংশ, আয়রন ও ইস্পাত, ওষুধ ও ফার্মাসিউটিক্যাল পণ্য।

প্রধান আমদানি উৎস: জার্মানি, সুইডেন, চীন, নরওয়ে ও যুক্তরাষ্ট্র।

অর্থনৈতিক চিত্র (২০২৫)

*মোট দেশজ উৎপাদন (জিডিপি): $৩১৯ দশমিক ৯৯ বিলিয়ন (নমিনাল)

*মাথাপিছু আয়: $৫৭ দশমিক ১৮১ (নমিনাল)

অর্থনৈতিক খাতের অবদান

*সেবা খাত: ৬৯ দশমিক ১ শতাংশ

*শিল্প খাত: ২৮ দশমিক ২ শতাংশ

*কৃষি খাত: ২ দশমিক ৭ শতাংশ

*বেকারত্ব হার: ৯ দশমিক ২ শতাংশ (জানুয়ারি ২০২৫)

*মুদ্রাস্ফীতি হার: ১ দশমিক ৬ শতাংশ (২০২২)

*মানব উন্নয়ন সূচক (HDI): ০ দশমিক ৯৪০ (২০২১), বিশ্বের ১১তম স্থান

টেকসই শক্তি ও পরিবেশ

*বায়োমাস: ৩৮ শতাংশ

*হাইড্রোইলেকট্রিক: ৬ দশমিক ১ শতাংশ

*বায়ু শক্তি: ৩ দশমিক ৩ শতাংশ

দেশটি ২০৩৫ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে কাজ করছে।

হেলসিঙ্কি কাথেড্রাল। ছবি–সংগৃহীত
হেলসিঙ্কি কাথেড্রাল। ছবি–সংগৃহীত

আইন-শৃঙ্খলা ও সুখ

আইন-শৃঙ্খলা ও দুর্নীতিমুক্ততার দিক থেকে ফিনল্যান্ড বিশ্বের শীর্ষে। পুলিশ ও প্রশাসনের প্রতি মানুষের আস্থা বিস্ময়করভাবে দৃঢ়। এই সুশাসন, সামাজিক সমতা, মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা এবং প্রাকৃতিক ভারসাম্যই গড়েছে ‘সুখী দেশ’—যার সুফল উপভোগ করেন প্রায় ৫৬ লাখ নাগরিক।

আন্তর্জাতিক সম্পর্ক ও সহায়তা

ফিনল্যান্ড ২০২৩ সালে ন্যাটোর সদস্যপদ অর্জনের মধ্য দিয়ে নিরাপত্তা নীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আর্কটিক অঞ্চলে তার কৌশলগত অবস্থান ও পরিবেশবান্ধব কূটনীতি আন্তর্জাতিক ফোরামে তাকে বিশেষ মর্যাদা দিয়েছে। প্রতি বছর ফিনল্যান্ড প্রায় ১ বিলিয়ন ইউরো উন্নয়ন সহায়তা দিয়ে থাকে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক

বাংলাদেশ ও ফিনল্যান্ডের বাণিজ্যিক সম্পর্ক ক্রমবর্ধমান। ২০২৩ সালে বাংলাদেশ ফিনল্যান্ডে ২১৯ মিলিয়ন ডলারের তৈরি পোশাক, জুতা ও হস্তশিল্প রপ্তানি করেছে। ফিনিশ কোম্পানিগুলো বাংলাদেশের প্রযুক্তি ও টেক্সটাইল খাতে বিনিয়োগে আগ্রহী।

হেলসিঙ্কির একটি দৃশ্য। ছবি–সংগৃহীত
হেলসিঙ্কির একটি দৃশ্য। ছবি–সংগৃহীত

খেলাধুলা, সংগীত ও সৌন্দর্য

ফিনল্যান্ডে খেলাধুলা শুধু বিনোদন নয়, জাতীয় গর্ব। আইস হকি, স্কি, ও ম্যারাথন জাতীয় খেলায় ফিনিশরা বিশ্বখ্যাত। সংগীতপ্রেমী জাতি ফিনল্যান্ড বিশ্ববিখ্যাত সিম্ফনি রচয়িতা জঁ সিবেলিয়াস এখানকার গর্ব। মেটাল মিউজিক থেকে ক্লাসিক্যাল, সব ধারাতেই ফিনল্যান্ডের অবস্থান সুপ্রতিষ্ঠিত। সৌন্দর্য প্রতিযোগিতায়ও ফিনল্যান্ড বহুবার আন্তর্জাতিকভাবে প্রতিনিধিত্ব করেছে।

উপসংহার

ফিনল্যান্ড শুধুই একটি উন্নত রাষ্ট্র নয়—এটি একটি সুশৃঙ্খল, সমৃদ্ধ, মানবিক ও সংস্কৃতিবান জাতির প্রতিচ্ছবি। বাংলাদেশের জন্য এটি হতে পারে শেখার এক অনন্য ক্ষেত্র—যেখানে সুশাসন, উদ্ভাবন, শান্তি ও প্রগতির পথ এক সুসংহত নীতিতে বাধা।

বিষয়: আমদানিদুর্নীতিইউরোপফিনল্যান্ডরপ্তানিআইনশৃঙ্খলা
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন

    অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন

    চুক্তির আওতায় নথি ও ভিসা জালিয়াতিসহ অনিয়মিত অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ শনাক্ত করা, অপরাধী চক্রের কার্যক্রম ব্যাহত করা এবং এসব অপরাধ মোকাবিলায় দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।

  • জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

    জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

    নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে এটি ডুবে যায়। এ ঘটনায় ৫২ জন পুরুষ, ৪২ জন নারী ও ১৫ শিশু মারা গেছে। দুর্ঘটনা থেকে ৮০ জনের বেশি বেঁচে ফিরেছে। তবে অন্তত ১১৬ জন এখনো নিখোঁজ রয়েছে।

  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।