Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

যুক্তরাষ্ট্রে কানাডার পণ্যে ৩০ দিন শুল্ক স্থগিত, দুই দেশজুড়ে স্বস্তি

মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ০০
যুক্তরাষ্ট্রে কানাডার পণ্যে ৩০ দিন শুল্ক স্থগিত, দুই দেশজুড়ে স্বস্তি

কানাডার সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন সাময়িকভাবে শিথিল করেছেন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ দফা ফোনালাপের পর তিনি কানাডার পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক আগামী ৩০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন।

Advertisement

১ ফেব্রুয়ারি এক নির্বাহী আদেশে ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পাল্টা ঘোষণা দেন যে, আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপরও ২৫ শতাংশ শুল্ক বসানো হবে। এরই মধ্যে ৩০ বিলিয়ন ইউএস ডলারের পণ্য আমদানিতে শুল্কারোপ করা হয়েছিল।

গতকালই কানাডার প্রধানমন্ত্রী শুধু কানাডার পণ্য কেনার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান। সব প্রদেশের প্রিমিয়াররা আমেরিকান পণ্য বর্জনের ডাক দেন। প্রদেশগুলোর স্টোরগুলো থেকে আমেরিকার লিকার (মদ-বিয়ারের দোকান) নামিয়ে নেওয়া হয়। এমন পরিস্থিতিতে যুক্তনাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুত পদক্ষেপ নেন। গত রোববার বিকেলে তিনি ট্রুডোর সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেন এবং সোমবার সকাল ও দুপুরে দুই দফা ফোনালাপের পর শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নেন। ট্রাম্প সীমান্ত নিরাপত্তার উন্নতি নিশ্চিত করতে কানাডার কাছ থেকে একাধিক প্রতিশ্রুতি দাবি করেছেন। তাঁর লক্ষ্য হলো অবৈধ মাদক ও অভিবাসী প্রবেশ রোধে কানাডার সহযোগিতা নিশ্চিত করা।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে দাবি করেছেন, আমেরিকায় প্রতিবছর এক লাখের ওপর মানুষ মারা যায় মেক্সিকো ও কানাডা থেকে আসা অবৈধ ফ্যানটানিল মাদকের কারণে। কানাডা সে দাবিকে অস্বীকার করে যুক্তরাষ্ট্রকে জানায়, আমেরিকায় যে পরিমাণ অবৈধ ফ্যানটালিন যায়, তার এক ভাগও কানাডা থেকে যায় না। কানাডা দাবি করেছে, এই ফ্যানটানিল প্রায় সবই মেক্সিকো থেকে আমেরিকায় যায়।

Advertisement
Advertisement
Advertisement

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে আরও একটি অভিযোগ করেন, ভিজিট ভিসায় কানাডায় লোকজন এসে অবৈধভাবে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। ফোনালাপের পর ট্রুডো জানান, সীমান্ত নিরাপত্তায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা বাস্তবায়ন করছে কানাডা। এতে নতুন হেলিকপ্টার, উন্নত প্রযুক্তি ও নিরাপত্তাকর্মীদের সংখ্যা বৃদ্ধি করা হবে। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কানাডা-যুক্তরাষ্ট্র যৌথ স্ট্রাইক ফোর্স গঠনেরও ঘোষণা দিয়েছেন ট্রুডো, যা সংগঠিত অপরাধ ও অর্থ পাচারের বিরুদ্ধে কাজ করবে। এ প্রকল্পে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে। ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুডো জানান, ‘আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। ফলে কমপক্ষে ৩০ দিনের জন্য শুল্ক স্থগিত থাকবে।’

অন্যদিকে ট্রাম্পও এক পোস্টে জানান, তিনি ‘খুব খুশি’ যে কানাডা সীমান্ত সুরক্ষা জোরদারের উদ্যোগ নিয়েছে। তবে তিনি এটিকে শুধু ‘প্রাথমিক ফলাফল’ বলে অভিহিত করেন।

এর আগে প্রথম ফোনালাপের পর ট্রাম্প টুইট করে আমেরিকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য কানাডার বাজার উন্মুক্ত করার আহ্বান জানান। তবে দ্বিতীয় ফোনালাপে এ বিষয়ে আর কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে।

অন্যদিকে আজ মঙ্গলবার সকালে ইউএস মুদ্রার বিপরীতে কানাডিয়ান ডলারের দর সর্বনিম্নস্তরে চলে যায় এবং নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জেও নেতিবাচক প্রভাব পড়ে। ফলে কানাডা ও আমেরিকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বিষয়: বাণিজ্যযুক্তরাষ্ট্রকানাডাজাস্টিন ট্রুডোবাণিজ্যযুদ্ধস্থগিতশুল্কডোনাল্ড ট্রাম্প
Advertisement
সর্বশেষ
  • ১

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ২

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৩

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৪

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

  • ৫

    ‘আমাদের হাতে অন্য ধর্মের লোকেরা অনিরাপদ-এটা আওয়ামী লীগের পুরনো খেলা’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।