
অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন
চুক্তির আওতায় নথি ও ভিসা জালিয়াতিসহ অনিয়মিত অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ শনাক্ত করা, অপরাধী চক্রের কার্যক্রম ব্যাহত করা এবং এসব অপরাধ মোকাবিলায় দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।
ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই লক্ষ্মণ উতেকরের ‘ছাবা’ বক্স অফিসে ঝড় তুলেছিল। চলতি বছর সেভাবে হিন্দি সিনেমা ব্যবসা করতে না পারলেও ‘ছাবা’ দিয়ে আশার আলো দেখেছিলেন প্রযোজকেরা। দুর্দান্ত ব্যবসা করতে থাকা সিনেমাটি এবার নতুন রেকর্ড গড়েছে।
৮ মার্চ (শনিবার) ছিল ‘ছাবা’ মুক্তির ২৩তম দিন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এদিন সিনমাটি আয় করেছে ১৬ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে সিনেমাটির আয় এখন ৫০৮ কোটি রুপি। গতকালই সিনেমাটি ৫০০ কোটি ক্লাবে প্রবেশ করেছে।

৩১ কোটি রুপি দিয়ে বক্স অফিসের খাতা খুলেছিল ‘ছাবা’। মুক্তির ১৫ দিনের মধ্যে ৪০০ কোটির অঙ্ক সহজে পার করে ফেলেছিল ছবিটি। এবার ২৩তম দিনে প্রবেশ করল ৫০০ কোটির ক্লাবে।
‘ছাবা’ ছবিতে ভিকি কৌশলকে ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় দেখা গেছে। তাঁর তুখোড় অভিনয় আপামর সিনেমাপ্রেমীর মন জয় করেছে।
মোগল সম্রাট আওরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্নার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্ভাজি মহারাজের স্ত্রী মহারানি ইয়েসুবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন।

সিনেমাটিতে আবেগ, অ্যাকশন আর ইতিহাসের দারুণ এক মিশ্রণ ঘটিয়েছেন নির্মাতা লক্ষ্মণ উতেকর, সে জন্যই সাধারণ দর্শক এত পছন্দ করেছেন বলে মনে করেন নির্মাতা। অনেক দর্শকই সিনেমাটির শেষ আধঘণ্টা সাম্প্রতিক সময়ে নির্মিত হিন্দি সিনেমার মধ্যে সেরা, এমন মন্তব্যও করেছেন।
‘ছাবা’ দিয়ে টানা ৩টি সুপারহিট ছবির অংশ হলেন রাশমিকা মান্দানা। এর আগে এই দক্ষিণি তারকার ‘অ্যানিমেল’, ‘পুষ্পা ২’ ছবি ২টিও ব্যাপক ব্যবসায়িক সাফল্য পেয়েছিল।
আরও পড়ুন
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন
চুক্তির আওতায় নথি ও ভিসা জালিয়াতিসহ অনিয়মিত অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ শনাক্ত করা, অপরাধী চক্রের কার্যক্রম ব্যাহত করা এবং এসব অপরাধ মোকাবিলায় দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।

জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু
নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে এটি ডুবে যায়। এ ঘটনায় ৫২ জন পুরুষ, ৪২ জন নারী ও ১৫ শিশু মারা গেছে। দুর্ঘটনা থেকে ৮০ জনের বেশি বেঁচে ফিরেছে। তবে অন্তত ১১৬ জন এখনো নিখোঁজ রয়েছে।

জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।