Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ নভেম্বর, ২০২৬
০৪ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ নভেম্বর, ২০২৬
০৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> প্রবাস

অবকাঠামোতে হামলা হলে পাল্টা জবাব হবে আরও কঠোর: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১১: ৫৬
অবকাঠামোতে হামলা হলে পাল্টা জবাব হবে আরও কঠোর: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের জ্বালানি তেল বা পারমাণবিক স্থাপনাসহ যেকোনো অবকাঠামোতে হামলা হলে আরও কড়া জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

Advertisement

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে উদ্ধৃত করে মঙ্গলবার (৮ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানায়।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বলেন, ইরানের অবকাঠামোতে কোনো ধরনের হামলা হলে আরও কড়া প্রতিক্রিয়া দেখাবে ইরান।

ইরানের চালানো হামলার জবাব প্রস্তুত করা হচ্ছে, ইসরায়েলের এমন ঘোষণার পরই তেহরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দেন।

Advertisement
Advertisement
Advertisement

১ অক্টোবর ইসরায়েলে একযোগে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ বছর ছয় মাসের ব্যবধানে এটি ছিল ইসরায়েলে ইরানের দ্বিতীয় হামলা।

এর আগে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় না তেহরান।

ইরানের কোনো জ্বালানি তেল স্থাপনায় হামলা না চালাতে শুক্রবার (৪ অক্টোবর) ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। উল্লেখ্য, বিশ্বের অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনকারী শীর্ষ ১০টি দেশের একটি ইরান।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের জেনারেল রাসসুল সানাইরাদ রোববার (৬ অক্টোবর) ইসরায়েলকে সতর্ক করে বলেন, ইরানের কোনো পারমাণবিক বা জ্বালানি স্থাপনায় হামলা হলে সেটাকে ‘চূড়ান্ত সীমা’ অতিক্রম বলে বিবেচনা করা হবে।

তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে তার মাধ্যমেই ঠিক হয়ে যাবে, এর জবাব কীভাবে দেবে তেহরান।

বিষয়: ইরানইসরায়েলি হামলাইসলামিক রেভল্যুশনারি গার্ডপররাষ্ট্রমন্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

  • ২

    তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আবারও ৩ দিনের রিমান্ডে

  • ৩

    শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

  • ৪

    নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

  • ৫

    জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ দিল ঢাকা ব্যাংক

সম্পর্কিত
  • যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে দ্বিগুণ সময় অপেক্ষা করতে হবে

    যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে দ্বিগুণ সময় অপেক্ষা করতে হবে

    জাতীয় পরিসংখ্যান দপ্তরের (ওএনএস) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুনে শেষ হওয়া ১২ মাসে নিট অভিবাসন কমে ৬ লাখ ৪৯ হাজারে দাঁড়ায়। ২০২৫ সালের জুনে শেষ হওয়া ১২ মাসে তা আরও কমে ২ লাখ ৪ হাজারে নেমে আসে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়া ১২ মাসে নিট অভিবাসনের সংখ্যা ছিল ১ লাখ ৭১ হাজার।

  • বন্দাই বিচে সন্ত্রাসী হামলার পর সিডনিতে পুলিশের বিশেষ ইউনিটের কার্যক্রম শুরু

    বন্দাই বিচে সন্ত্রাসী হামলার পর সিডনিতে পুলিশের বিশেষ ইউনিটের কার্যক্রম শুরু

    বন্দাই হামলার পর বিশেষ সশস্ত্র পুলিশ ইউনিট চালু করা নিউ সাউথ ওয়েলস সরকারের জননিরাপত্তা জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকিতে দ্রুত সাড়া দেওয়া এবং ধর্মীয় উপাসনালয়, বড় অনুষ্ঠান ও জনবহুল স্থানে নিরাপত্তা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।