Advertisement

মক্কার গ্র্যান্ড মসজিদে নামাজে নির্ধারিত জায়গা ব্যবহারের আহ্বান সৌদির

বিডিজেন ডেস্ক

মক্কার গ্র্যান্ড মসজিদে নামাজে নির্ধারিত জায়গা ব্যবহারের আহ্বান সৌদির

মক্কার গ্র্যান্ড মসজিদে নামাজের জন্য মুসল্লিদের নির্ধারিত জায়গা ব্যবহারের আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

Advertisement

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে মন্ত্রণালয়টি এ আহ্বান জানায়।

পোস্টে বলা হয়, মন্ত্রণালয় মুসল্লিদের প্রবেশ ও প্রস্থান গেট, তাওয়াফ ও সাঈ করার নির্ধারিত পথ, সেইসঙ্গে জরুরি করিডোর এবং যানবাহনের লেনের কাছে নামাজ না পড়তে অনুরোধ করেছে।

সৌদি সরকারের পক্ষ থেকে পোস্টে আরও বলা হয়, এই নির্দেশিকাগুলো অনুসরণ করা কেবল প্রার্থনার সময় মনযোগ অর্জনে সহায়তা করে না বরং অন্যান্য মুসল্লিদের জন্য একটি নিরাপদ এবং আরও সুসংগঠিত অভিজ্ঞতা নিশ্চিত করতে সহায়তা করে।

Advertisement