Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

কীভাবে বুঝবেন আপনার শরীরে পুষ্টির অভাব হচ্ছে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২: ৫০
কীভাবে বুঝবেন আপনার শরীরে পুষ্টির অভাব হচ্ছে

আজকের ব্যস্ত জীবনে অনিয়মিত খাদ্যাভ্যাস, প্রক্রিয়াজাত খাবার আর স্ট্রেস, সব মিলিয়ে অনেকের শরীরেই ধীরে ধীরে পুষ্টির ঘাটতি তৈরি হয়। সমস্যা হলো এই ঘাটতি প্রথমদিকে খুব স্পষ্টভাবে ধরা পড়ে না। তবে শরীর কিছু সূক্ষ্ণ সংকেত দেয়, যেগুলো লক্ষ্য করলেই বোঝা যায় আপনার শরীর প্রয়োজনীয় ভিটামিন, খনিজ বা প্রোটিন ঠিকমতো পাচ্ছে না-

Advertisement

ঘন ঘন ক্লান্তি ও শক্তি কমে যাওয়া

সবসময় দুর্বল লাগা বা অল্প কাজেই হাঁপিয়ে যাওয়া পুষ্টিহীনতার অন্যতম সাধারণ লক্ষণ। বিশেষ করে আয়রন, ভিটামিন বি-১২ বা ফোলেটের অভাবে শরীরে অক্সিজেন পরিবহন কমে যায়, ফলে সারাদিনই ক্লান্তি ভর করে।

চুল, ত্বক ও নখে পরিবর্তন

Advertisement
Advertisement
Advertisement

পুষ্টির অভাবে চুল রুক্ষ হয়ে যাওয়া, চুল পড়া বেড়ে যাওয়া, ত্বক শুষ্ক বা নিস্তেজ হওয়া, এসব খুব পরিচিত লক্ষণ। বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবে এসব দেখা দেয়। নখ ভঙ্গুর হয়ে যাওয়া বা সহজে ভেঙে যাওয়া প্রোটিন, বায়োটিন বা জিঙ্কের ঘাটতির ইঙ্গিত দিতে পারে।

অতিরিক্ত চুল পড়াও পুষ্টির অভাবে হয়ে থাকে। ছবি: ফ্রিপিক
অতিরিক্ত চুল পড়াও পুষ্টির অভাবে হয়ে থাকে। ছবি: ফ্রিপিক

অল্পতেই মন খারাপ বা বিরক্তি

শরীরে কিছু ভিটামিন বিশেষ করে বি-কমপ্লেক্স ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড কম থাকলে মুড ওঠানামা বা মুড সুইং, মনোযোগ কমে যাওয়া বা সহজে রেগে যাওয়ার মতো মানসিক পরিবর্তন দেখা দিতে পারে। শরীর ও মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য ঠিক রাখতে পুষ্টি বড় ভূমিকা রাখে।

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া

সর্দি-কাশি ঘন ঘন হওয়া, ক্ষত শুকাতে সময় লাগা বা খুব সহজে সংক্রমণ হওয়া ইমিউন সিস্টেমের দুর্বলতার লক্ষণ। ভিটামিন সি, ডি, জিঙ্ক ও প্রোটিনের অভাবে এমনটা দেখা যেতে পারে।

ওজন হঠাৎ কমে যাওয়া বা বাড়া

দেহ প্রয়োজনীয় পুষ্টি না পেলে মেটাবলিজমের ভারসাম্য নষ্ট হয়। ফলে কেউ অজান্তেই ওজন হারায়, আবার কারো শরীরে পানি ধরে গিয়ে ওজন বাড়তে পারে।

হাড় ও মাংসপেশিতে ব্যথা

ক্যালসিয়াম, ভিটামিন ডি, ম্যাগনেশিয়ামের অভাবে হাড় ও মাংসপেশিতে ব্যথা, ক্র্যাম্প বা দুর্বলতা দেখা দিতে পারে। অনেক সময় এটি দীর্ঘমেয়াদি ঘাটতির ফল।

পুষ্টিহীনতার এসব লক্ষণ যদি নিয়মিত দেখা দেয়, তবে খাদ্যাভ্যাসে নজর দেওয়া জরুরি। প্রতিদিন ফল, শাকসবজি, আমিষ, স্বাস্থ্যকর ফ্যাট ও যথেষ্ট পানি রাখলে ধীরে ধীরে শরীর তার ভারসাম্য ফিরে পায়। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রুটিন চেকআপ বা রক্ত পরীক্ষা করাও ভালো। শরীর সংকেত দেয় শুধু সেগুলো শুনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।

তথ্যসূত্র: এলজিআই হসপিটালের ওয়েবসাইট থেকে

বিষয়: পুষ্টিত্বকের যত্নখাবারদাবারজীবনধারাচুলখাদ্যাভ্যাসস্বাস্থ্যস্বাস্থ্য টিপসলাইফস্টাইলপুষ্টিবিদপুষ্টিগুণ
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘যারা আওয়ামী লীগ করে না, তারা কেন শেখ মুজিবের জন্য কান্না করবে?’

  • ২

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

  • ৩

    যে হাটে নেই কোনো প্লাস্টিক পণ্য

  • ৪

    ‘নিষিদ্ধ করার কর্তৃপক্ষ তো তুমি না’

  • ৫

    তরুণদের আন্দোলন ‘সফল’ করেছেন মোদি!

সম্পর্কিত
  • সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

  • সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

  • শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।