Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

বর্ষায় সাধের জুতা ভালো রাখবেন যেভাবে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৩: ২৩
বর্ষায় সাধের জুতা ভালো রাখবেন যেভাবে

বর্ষাকালে রাস্তার কাদা-পানি আর বাতাসের অতিরিক্ত আর্দ্রতার কারণে সাধের জুতা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এতে জুতার সৌন্দর্য, আরামদায়ক ভাব ও স্থায়িত্ব নষ্ট হয়ে যেতে পারে।

Advertisement

তবে জুতার যত্ন নেওয়ার জন্য খুব কঠিন কোনো নিয়ম মানার প্রয়োজন নেই। ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের (সিআইএফআই) ভাইস প্রেসিডেন্ট রাজিন্দর জিন্দালের মতে, কয়েকটি সহজ অভ্যাসই আপনার জুতার আয়ু অনেকটাই বাড়িয়ে দিতে পারে।

বর্ষায় জুতা ভালো রাখার তেমনই কিছু জরুরি টিপস—

জুতা শুকাতে তাড়াহুড়ো করবেন না

Advertisement
Advertisement
Advertisement

অনেকেই ভেজা জুতা দ্রুত শুকানোর জন্য সরাসরি কড়া রোদে বা হিটারের পাশে রেখে দেন। এটি একটি বড় ভুল। অতিরিক্ত তাপ জুতার উপাদান নষ্ট করে দিতে পারে এবং জুতার স্বাভাবিক আকার নষ্ট করে ফেলতে পারে।

রাজিন্দর জিন্দালের মতে, জুতাকে প্রাকৃতিকভাবে শুকাতে দেওয়াই এর আরাম ও স্থায়িত্ব বজায় রাখার সবচেয়ে সহজ উপায়। ভালো বাতাস চলাচল করে এমন স্থানে জুতা রেখে শুকিয়ে নিন। এতে জুতার গঠন ঠিক থাকে এবং দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা কমে যায়।

ঘুরিয়ে-ফিরিয়ে একাধিক জুতা ব্যবহার করুন

বর্ষাকালে প্রতিদিন একই জুতা পরলে তা পুরোপুরি শুকানোর সময় পায় না। জিন্দাল জানান, জুতা প্রতিদিনের ব্যবহারের ধকল সইতে পারলেও, সঠিক যত্ন ছাড়া দীর্ঘ সময় আর্দ্র বা ভেজা থাকলে এর আরামদায়ক ভাব, স্থায়িত্ব ও কার্যকারিতা নষ্ট হয়।

ডায়েট বয়স কমাতে পারে?food-diet

সেজন্য দুই বা তার বেশি জোড়া জুতা ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করুন। এতে প্রতিটি জুতার ভেতরে জমে থাকা আর্দ্রতা ভালোভাবে শুকানোর সুযোগ পাবে। ফলে জুতায় দুর্গন্ধ হবে না, মেয়াদ বাড়বে জুতার।

জুতায় কাদা বসার আগেই পরিষ্কার করুন

বৃষ্টির দিনে রাস্তা থেকে ফেরার পর কাদামাখা জুতা দরজার কোণে ফেলে রাখার অলসতা অনেকেরই আছে। কিন্তু কাদা একবার শুকিয়ে গেলে তা পরিষ্কার করা কঠিন হয় এবং এতে আপনার সাধের জুতায় স্থায়ী দাগ ফেলে দিতে পারে।

রাজিন্দর জিন্দালের পরামর্শ হলো, জুতায় কাদা লাগলে যত দ্রুত সম্ভব তা পরিষ্কার করে ফেলা উচিত। জুতার ময়লা পরিষ্কার করতে একটি নরম ব্রাশ বা ভেজা কাপড়ই যথেষ্ট। কাদা বসে যাওয়ার আগেই তা পরিষ্কার করলে জুতার সৌন্দর্য ও কার্যকারিতা বজায় থাকে।

জুতা সংরক্ষণের সঠিক উপায়ে

জুতা পরিষ্কার করার মতোই সমান গুরুত্বপূর্ণ বিষয় হলো তা কোথায় রাখছেন। ভেজা বা স্যাঁতসেঁতে জুতা কখনোই বন্ধ আলমারি বা বাক্সে রাখবেন না। জুতা সবসময় শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। এতে বর্ষার আবহাওয়ায় জুতায় ছত্রাক (ফাঙ্গাস) ধরা বা দুর্গন্ধ হওয়ার আশঙ্কা থাকবে না।

প্রাকৃতিকভাবে জুতা শুকানো, ঘুরিয়ে-ফিরিয়ে একাধিক জুতা ব্যবহার করা এবং সঠিক জায়গায় সংরক্ষণ করার মতো ছোটখাটো কিছু পদক্ষেপই জুতার মেয়াদ অনেক বাড়িয়ে দিতে পারে। জিন্দালের মতে, সাধের জুতা টিকিয়ে রাখার জন্য সঠিক রক্ষণাবেক্ষণও জরুরি। জুতা সুরক্ষিত রাখার লক্ষ্য শুধু একে পরিষ্কার রাখাই নয়, বরং বর্ষার দিনেও যেন তা আরামদায়ক, কার্যকর ও ব্যবহারের উপযোগী থাকে, তা নিশ্চিত করা।

বিষয়: বৃষ্টিবর্ষাকালআবহাওয়াআবহাওয়া অধিদপ্তরআবহাওয়া বার্তালাইফস্টাইলবৃষ্টিপাত
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

  • সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

  • শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।