
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুক্রবার অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত নৃত্য উৎসব ‘ঘনঘটা-২’।

রাজধানী ঢাকায় আজ সোমবার সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এতে শহরের বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের ৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বর্ষাকালে রাস্তার কাদা-পানি আর বাতাসের অতিরিক্ত আর্দ্রতার কারণে সাধের জুতা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এতে জুতার সৌন্দর্য, আরামদায়ক ভাব ও স্থায়িত্ব নষ্ট হয়ে যেতে পারে।

সবশেষে দেখা যায়, এই দেশে সবারই কোনো না কোনো ছাতা আছে। শুধু নেই আমজনতার। তারা নিজেরাই যেন ব্যাঙের ছাতা; বর্ষায় হঠাৎ জন্মায়, রোদ উঠলে শুকিয়ে যায়, আর ক্ষমতার পায়ের নিচে পিষ্ট হয়ে মিলিয়ে যায়।

আটমাস অতিক্রান্ত; আর মাত্র চারমাস পরেই সাজার মেয়াদ শেষ। তারপরই সে তার প্রিয়ার কাছে ফিরতে পারবে। এতদিন সহ্য করতে পারলেও আজ এই আষাঢ়ের প্রথম দিনে বিরহজ্বালা এমন তীব্র হয়ে উঠল কেন? কেন মন এমন উচাটন আর শরীর এতটা স্পর্শলোভী হয়ে উঠল যে, প্রিয়তমাকে বার্তা পাঠানোর জন্যে মেঘের শরণ নিতে হলো?