Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৯ সেপ্টেম্বর, ২০২৬
০৯ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৯ সেপ্টেম্বর, ২০২৬
০৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঢাবিতে নাচে-গানে বর্ষা উদযাপন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১৫: ৪২
ঢাবিতে নাচে-গানে বর্ষা উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুক্রবার অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত নৃত্য উৎসব ‘ঘনঘটা-২’।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, বর্ষার সৌন্দর্য, বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে নাচ ও গানের মাধ্যমে উদযাপন করতে আয়োজিত এ উৎসবে বিভিন্ন বয়সী শতাধিক দর্শকের উপস্থিতি ছিলেন।

আর্থি আহমেদ ড্যান্স একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যৌথ আয়োজনে বেলা ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে তিন থেকে ৭০ বছর বয়সী ৩০০-এর বেশি শৌখিন নৃত্যশিল্পী অংশ নেন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রীAmir Khasru Mahmud Chowdhury

বর্ষার ছন্দ, রং ও আবেগকে উপজীব্য করে পরিবেশিত বিভিন্ন কোরিওগ্রাফিতে অংশ নেওয়া শিল্পীরা রঙিন ঐতিহ্যবাহী পোশাকে খোলা আকাশের নিচে নৃত্য পরিবেশন করেন। এতে বাঙালির সংস্কৃতি ও বর্ষার নান্দনিকতা ফুটে ওঠে।

Advertisement
Advertisement
Advertisement

আয়োজকেরা উৎসবের মানবিক দিক যোগ করতে জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগও নেন। এ জন্য অনুষ্ঠানস্থলে দুটি মোবাইল অনুদান বুথ স্থাপন করা হয়, যেখানে দর্শনার্থীরা স্বেচ্ছায় অনুদান দেন।

আয়োজকেরা জানান, বর্ষার সাংস্কৃতিক তাৎপর্য উদযাপনের পাশাপাশি মানুষের মধ্যে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

দিনব্যাপী নৃত্য, সংগীত ও অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে বকুলতলা পরিণত হয় এক প্রাণচঞ্চল সাংস্কৃতিক মিলনমেলায়, যেখানে বাংলাদেশের বর্ষা ঐতিহ্য নতুনভাবে উদযাপিত হয়।

বিষয়: ঢাবিগানচারুকলাবর্ষাকাল
সর্বশেষ
  • ১

    বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের: মন্ত্রী

  • ২

    বিসিবির জিডি ট্রফি: বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রাপ্তি অনেক

  • ৩

    মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

  • ৪

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

  • ৫

    সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম

সম্পর্কিত
  • বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের: মন্ত্রী

    বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের: মন্ত্রী

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “গ্যাস, বিদ্যুৎ ও ফার্নেস অয়েল সংকটের মধ্যে বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া ১৮০ দিনের কর্মসূচির আওতায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড

  • বিসিবির জিডি ট্রফি: বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রাপ্তি অনেক

    বিসিবির জিডি ট্রফি: বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রাপ্তি অনেক

    জিডি ট্রফির ঘোষণা দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল যে সংবাদ সম্মেলন করেছিলেন, বিপিএলের আলোচনায় তা অনেকটাই ঢাকা পড়ে যায়। মূল বিষয় বাদ দিয়ে বিপিএল কেন হবে না, সেটাই হয়ে দাঁড়ায় সবার আগ্রহের বিষয়। তবে দেশের বয়সভিত্তিক তিনটি ব্যাচের ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্ট যে

  • সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম

    সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম

    সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকা ৮০-এর দশকের ট্রেন্ডের কথা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে। কারণ তারা গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে দিচ্ছে। সরকার ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে।”

  • সরকারি চাকরিতে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি যুব ফ্রন্টের

    সরকারি চাকরিতে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি যুব ফ্রন্টের

    সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর ও পাস নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট। আজ বুধবার এক বিবৃতিতে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার।