Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

৩৫ পেরিয়েছেন? শরীরের পরিবর্তন থামাতে যা করতে হবে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯: ৫৭
৩৫ পেরিয়েছেন? শরীরের পরিবর্তন থামাতে যা করতে হবে

মানুষের শরীর সত্যিই এক বিস্ময়। বয়সের ভার যত বাড়ে, ততই শরীরের শক্তি, সহনশীলতা ও কর্মক্ষমতায় নীরব পরিবর্তন দেখা দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা পরিবর্তন ঘটে, সুস্থতা ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ব্যায়াম এক্ষেত্রে কিছুটা সহায়ক হতে পারে।

Advertisement

সুইডেনের মেডিকেল গবেষণা প্রতিষ্ঠান কারোলিনস্কা ইনস্টিটিউটের দীর্ঘ ৪৭ বছরের এক গবেষণায় দেখা গেছে, বয়সের সঙ্গে সঙ্গে কীভাবে ফিটনেস, শক্তি ও পেশির সহনশীলতা ধীরে ধীরে কমতে শুরু করে। গবেষণার ফল অনুযায়ী, গড়পড়তা মানুষের শারীরিক সক্ষমতা ৩৫ বছর বয়স থেকেই হ্রাস পেতে থাকে। তবে আশার কথা হলো, যে কোনো বয়সেই ব্যায়াম শুরু করলে এর সুফল পাওয়া যায়।

‘সুইডিশ ফিজিক্যাল এক্টিভিটি অ্যান্ড ফিটনেস স্ট্যাডি (এসপিএএফ)’ শীর্ষক গবেষণায় ১৬ থেকে ৬৩ বছর বয়সী কয়েকশ নারী ও পুরুষকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা হয়েছে। এতে সময়ের সঙ্গে মানুষের শারীরিক সক্ষমতার পরিবর্তন সম্পর্কে নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।

এর আগে এ বিষয়ে মূলত ক্রস-সেকশনাল (একটি নির্দিষ্ট সময়েরই সংগৃহীত তথ্য বিশ্লেষণ করা হয়) গবেষণার ওপর নির্ভর করতে হতো। কিন্তু এই গবেষণাটি প্রায় ৫০ বছর ধরে সুইডেনজুড়ে একই নির্বাচিত নারী-পুরুষদের ফিটনেস ও শক্তি নিয়মিতভাবে পরিমাপ করেছে, যা এ ধরনের গবেষণার ক্ষেত্রে বিরল।

Advertisement
Advertisement
Advertisement
শীতে ঝুঁকি এড়াতে ব্যায়ামের জন্য শরীরকে প্রস্তুত করবেন যেভাবেExercise

ব্যায়ামের সুফল সবসময়ই থাকে

গবেষণায় দেখা গেছে, প্রশিক্ষণের পরিমাণ যেমনই হোক না কেন, ৩৫ বছর বয়সের পর থেকেই ফিটনেস ও শক্তি কমতে শুরু করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই অবনতি আরও দ্রুত হয়।

তবে গবেষকরা জানিয়েছেন, যারা প্রাপ্তবয়স্ক বয়সে এসে শারীরিকভাবে সক্রিয় হয়েছেন, তাদের শারীরিক সক্ষমতা ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছে।

গবেষণার প্রধান লেখক ও কারোলিনস্কা ইনস্টিটিউটের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের প্রভাষক মারিয়া ওয়েস্টারস্টাল বলেন, গবেষণাটি এখনও চলমান। আগামী বছর অংশগ্রহণকারীদের বয়স হবে ৬৮ বছর, তখন তাদের আবার পরীক্ষা করা হবে। গবেষকদের আশা, শারীরিক সক্ষমতার পরিবর্তনের সঙ্গে জীবনযাপন, স্বাস্থ্য এবং জৈবিক প্রক্রিয়ার সম্পর্ক আরও স্পষ্টভাবে বোঝা যাবে।

বিষয়: শরীরচর্চাবিশেষজ্ঞব্যায়ামগবেষণাপরামর্শ
Advertisement
সর্বশেষ
  • ১

    পাকিস্তান আসলে কে চালায়?

  • ২

    ‘যারা আওয়ামী লীগ করে না, তারা কেন শেখ মুজিবের জন্য কান্না করবে?’

  • ৩

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

  • ৪

    যে হাটে নেই কোনো প্লাস্টিক পণ্য

  • ৫

    ‘নিষিদ্ধ করার কর্তৃপক্ষ তো তুমি না’

সম্পর্কিত
  • সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

  • সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

  • শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।