Advertisement

ঢাকাসহ আশপাশের এলাকায় ৩ মাত্রার ভূমিকম্প

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ঢাকাসহ আশপাশের এলাকায় ৩ মাত্রার ভূমিকম্প
প্রতীকী ছবি: চরচা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩।

Advertisement

আজ সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়।

Advertisement

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত ছিল। এ ছাড়া ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।