
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিপুল ব্যয় মেটাতে আরব দেশগুলোর কাছ থেকে অর্থ সহায়তা নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আঞ্চলিক দেশগুলোর ওপর যুদ্ধের খরচের একটি অংশ বহনের বিষয়টি ট্রাম্পের বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে শিগগিরই আরও বিস্তারিত বক্তব্য আসতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লেভিট বলেন, প্রেসিডেন্ট এই ধারণায় যথেষ্ট আগ্রহী। ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের সময় যেমন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ওয়াশিংটনের সামরিক অভিযানের ব্যয় বহনে সহায়তা করেছিল, তেমনি এবারও আরব দেশগুলোর কাছ থেকে অর্থ চাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।
উপসাগরীয় যুদ্ধে জার্মানি, জাপানসহ বিভিন্ন দেশ প্রায় ৫৪ বিলিয়ন ডলার দিয়েছিল, যা বর্তমান মূল্যে প্রায় ১৩৪ বিলিয়ন ডলারের সমান। তবে এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফাভাবে সামরিক অভিযান শুরু করেছে, যেখানে আঞ্চলিক মিত্রদের সরাসরি সম্পৃক্ততা নেই।
প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের খরচ দ্রুত বাড়ছে। প্রথম ছয় দিনেই ব্যয় হয় প্রায় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন