
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে রাত পৌনে ২ টার দিকে আহত অবস্থায় ছাত্রশিবিরের পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আহতরা হলেন, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইমরান হোসেন ( ২১), খাদ্য কৌশল ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষ শিক্ষার্থী মারুফ মিয়া (২০), মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের ২য় বর্ষ শিক্ষার্থী নুরুল হক ( ২২), ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান (২২) ও কেমিক্যাল ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম ( ২২)।
আহত শিক্ষার্থী ইমরান হোসেন অভিযোগ করে বলেন, রাত পৌনে ১টার দিকে লতিফ হলে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রশিবিরের পাঁচ জন আহত হলে তাদের ঢামেক হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের প্রাথমিক চিকিৎসা শেষে হলে ফিরে যান বলে জানান।
ইমরান হোসেন আরও জানান, রাত আড়াইটার দিকে ডাকসু ভিপি সাদিক কায়েম তাদের আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে ঢামেক হাসপাতালে গিয়েছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ওই পাঁচ জন জরুরি বিভাগের চিকিৎসা শেষে চলে যান। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন