
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে বিএনপিকে অভিযুক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি মনে করেন, বিএনপি চাইলে দেশের স্বার্থবিরোধী অংশগুলো সংশোধন বা পুরো চুক্তি বাতিল করতে পারে।
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “এই চুক্তি বিএনপি করিয়েছে, তারেক রহমান করিয়েছেন। এখন বিএনপি চাইলে দেশের স্বার্থবিরোধী অংশগুলো সংশোধন কিংবা পুরো চুক্তিই বাতিল করতে পারে। বিশ্বের অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল করেছে।”
চুক্তির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসিফ মাহমুদ দাবি করেন, এটি অন্তর্বর্তী সরকারের উদ্যোগে হয়নি; বরং বিএনপির পরামর্শে এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।” তার অভিযোগ, চুক্তি সম্পন্নের জন্য ৯০ দিনের সুযোগ থাকলেও সরকার মাত্র এক মাসের মধ্যেই তা শেষ করেছে।
আসিফ মাহমুদ আরও বলেন, “আমরা শুনেছি, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের সময় কাজ করেছেন। নির্বাচনের মাত্র তিন দিন আগে তড়িঘড়ি করে এই চুক্তি করা হয়েছে, যাতে এর দায় অন্তর্বর্তী সরকারের ওপর চাপানো যায়।”
বিএনপির বিরুদ্ধে দায় এড়ানোর অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আরও বলেন, “দলটি বারবার জামায়াত, এনসিপি এবং অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার অভিযোগ, বিসিবি নির্বাচনে কেউ নিজের যোগ্যতায় কাউন্সিলর হয়নি, সবাই এসেছে পারিবারিক পরিচয়ে। বিএনপি ক্রীড়াঙ্গনকে পরিবারকেন্দ্রিক করে ফেলেছে।
তবে আসিফ দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় যোগ্য ব্যক্তিদের কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল।
এদিকে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ‘কিচেন কেবিনেট’–সংক্রান্ত বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা তৈরি হয়েছে, সে বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “এটা আমিও বলেছি, কিচেন কেবিনেট ছিল। তবে আমি এই কেবিনেটের সদস্য ছিলাম না।”
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।