Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইরানকে আমেরিকাসহ ২২ দেশের হুঁশিয়ারি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৩: ১৩
ইরানকে আমেরিকাসহ ২২ দেশের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রসহ ২২টি দেশ যৌথভাবে ইরানকে তাদের ভূখণ্ডে মানুষের ওপর হামলা বন্ধ করার জন্য সতর্ক করেছে। গতকাল বৃহস্পতিবার এই বিষয়ে এক যৌথ বিবৃতি দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

Advertisement
Advertisement
Advertisement

দেশগুলো এই যৌথ বিবৃতিতে বলেছে, “আমাদের ভূখণ্ডে মানুষকে হত্যা, অপহরণ, হয়রানি, ভয় দেখানো বা অন্য কোনোভাবে আক্রমণ করার চেষ্টা জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক নিয়মকে ক্ষুণ্ণ করে। এই ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ হতে হবে।”

তারা জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) গোয়েন্দা বিভাগ এবং এর বিদেশি শাখা কুদস ফোর্স ইরানি ভিন্নমতালম্বী, সাংবাদিক এবং ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায় এবং তাদের স্বার্থের বিরুদ্ধে ‘মারাত্মক ষড়যন্ত্র ও ক্ষতিকর কর্মকাণ্ডে’ লিপ্ত ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, “এইসব হুমকির হাত থেকে আমাদের দেশ এবং আমাদের জনগণকে রক্ষা করার সংকল্পে আমরা ঐক্যবদ্ধ। ইসলামিক রিপাবলিক অব ইরানকে এখনই এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে।”

Advertisement
Advertisement
Advertisement

দেশগুলো ইরানকে ইউরোপজুড়ে ইহুদি সম্প্রদায়, ইরানি সাংবাদিক এবং মার্কিন সাংবাদিকদের লক্ষ্য করে চালানো একের পর এক হামলার পেছনে থাকার জন্যও অভিযুক্ত করেছে। এই হামলাগুলোর দায় স্বীকার করেছিল ইরান-ঘনিষ্ঠ গোষ্ঠী ‘হারাকাত আশহাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া’।

ইরান-ইসরায়েলকে অবিলম্বে ‘হামলা বন্ধের’ আহ্বান ট্রাম্পেরDonald Trump

এই গোষ্ঠীটি যুক্তরাজ্য, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছে।

বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এই গোষ্ঠী গত কয়েক মাসে উত্তর লন্ডনে দুজন ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাত এবং সিনাগগ (ইহুদি উপাসনালয়) ও সাম্প্রদায়িক স্থানগুলোতে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনার দায় স্বীকার করেছে।

গত বছরের আগস্টে অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। ক্যানবেরার অভিযোগ ছিল, তেহরান অন্তত দুটি ইহুদি-বিদ্বেষী হামলার নির্দেশ দিয়েছিল যার একটি মেলবোর্নের একটি সিনাগগে অগ্নিসংযোগ এবং অন্যটি সিডনির একটি কোশার ক্যাফেতে (ইহুদিদের খাবার দোকান) আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা।

পাশাপাশি ক্যানবেরা ইরান থেকে তাদের নিজস্ব রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করে।

নভেম্বর মাসে অস্ট্রেলিয়া রেভল্যুশনারি গার্ডস কোরকে (আইআরজিসি) ‘সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ হিসেবে তালিকাভুক্ত করে। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের এই কথিত হামলাগুলোকে ‘অস্ট্রেলিয়ার ভূখণ্ডে একটি বিদেশি রাষ্ট্র দ্বারা পরিচালিত নজিরবিহীন এবং বিপজ্জনক আগ্রাসন’ হিসেবে বর্ণনা করা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সে সময় বলেছিল যে, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত একটি অপমানজনক ও অযৌক্তিক পদক্ষেপ, যা আন্তর্জাতিক নিয়ম ও নীতি লঙ্ঘন করেছে।

এই যৌথ বিবৃতিটি প্রকাশ করেছে- আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রিটেন, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাতভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল, সুইডেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

বিষয়: হামলাআইআরজিসিইরানইউরোপঅস্ট্রেলিয়াযুক্তরাষ্ট্র
সর্বশেষ
  • ১

    প্রতিবেশীদের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম: জ্বালানি প্রতিমন্ত্রী

  • ২

    গাজী নজরুলের ৪ ও তার প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

  • ৩

    ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া যাচাই বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

  • ৪

    ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহ্দী আমিন

  • ৫

    নওগাঁয় কলেজ অধ্যক্ষের হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

সম্পর্কিত
  • প্রতিবেশীদের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম: জ্বালানি প্রতিমন্ত্রী

    প্রতিবেশীদের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম: জ্বালানি প্রতিমন্ত্রী

    প্রতিবেশী প্রত্যেক দেশের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

  • গাজী নজরুলের ৪ ও তার প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

    গাজী নজরুলের ৪ ও তার প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে চার ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।

  • ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহ্দী আমিন

    ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহ্দী আমিন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে ‘আড়ম্বর অনুষ্ঠান নয়, মানুষের জন্য কাজ’ এবং ‘ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন । আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

  • নওগাঁয় কলেজ অধ্যক্ষের হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

    নওগাঁয় কলেজ অধ্যক্ষের হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

    রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, অধ্যক্ষকে মারধর এবং মোটরসাইকেলে আগুন ধরে দেওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।