Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

‘সব টেস্টেই’ আসছে গোলাপি বল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৬, ১৯: ১৫
‘সব টেস্টেই’ আসছে গোলাপি বল

ক্রিকেটে কয়েকটি বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো দিনের বেলার টেস্টেও প্রচলিত লাল বলের বদলে গোলাপি বল ব্যবহারের অনুমোদন।

Advertisement

আহমেদাবাদে গত রোববার আইসিসি বোর্ড মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে। সেখানে বলা হয়েছে, আলো স্বল্পতার কারণে ম্যাচের সময় নষ্ট রোধে গোলাপি বলে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত কেবল দিবারাত্রির টেস্টেই গোলাপি বলের ব্যবহার হয়ে আসছিল।

মূলত ফ্লাডলাইটের নিচে বা মেঘাচ্ছন্ন আবহাওয়ায় দিনের খেলা চালিয়ে যেতেই লাল বল থেকে গোলাপি বল ব্যবহার করা যাবে। তবে এক্ষেত্রে দুই দলের অধিনায়কের সম্মতির প্রয়োজন হবে। এখানে আরও বলা হয়েছে, প্রস্তাব অনুযায়ী এই সিদ্ধান্ত সিরিজ শুরুর আগে দুই দেশের বোর্ড নেবে।

লেগ-সাইড ওয়াইড নিয়ে দীর্ঘদিন ধরেই পরীক্ষামূলকভাবে একটি নিয়মের ব্যবহার হয়ে আসছিল। এখন থেকে সেটি স্থায়ীভাবে গ্রহণ করা হয়েছে। নতুন নিয়মে ব্যাটারের অবস্থান অনুযায়ী ওয়াইড নির্ধারণ করা হবে।

Advertisement
Advertisement
Advertisement

সন্দেহজনক বা অবৈধ বোলিং অ্যাকশনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আম্পায়ারদের আরও বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে। বোলিং অ্যাকশন পর্যালোচনায় এখন থেকে হক-আই ডেটা ব্যবহার করা যাবে।

এছাড়া প্রথমবারের মতো পানিবিরতির সময় কোচ বা তার প্রতিনিধির মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই সময়ে সরাসরি কথা বলা যাবে খেলোয়াড়দের সঙ্গে। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ইনিংস বিরতির সময় ২০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট করা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন প্রক্রিয়াতেও বড় পরিবর্তন আনা হয়েছে। ১৬ দলের জন্য একটি বৈশ্বিক বাছাইপর্ব চালুর অনুমোদন দিয়েছে আইসিসি। সহযোগী দেশগুলোর ম্যাচ নিয়ে বাড়তি চাহিদার কারণেই এই সিদ্ধান্ত।

সিদ্ধান্ত নেওয়া হয়েছে কানাডা ক্রিকেট বোর্ড নিয়েও। আইসিসি জানিয়েছে, ‘গুরুতর সদস্যপদ লঙ্ঘনের’ কারণে তারা ক্রিকেট কানাডার সদস্যপদ তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে।

তবে কানাডার জাতীয় দলগুলোর আইসিসি ইভেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। পাশাপাশি তারা আইসিসির নিয়ন্ত্রিত বিশেষ ব্যবস্থার মাধ্যমে অর্থায়নও পাবে, যাতে প্রশাসনিক সমস্যার কারণে খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত না হন–সেটা নিশ্চিত করাই আইসিসির মূল লক্ষ্য।

বিষয়: ক্রিকেটআইসিসিটেস্ট ক্রিকেটখেলা
Advertisement
সর্বশেষ
  • ১

    অস্ট্রেলিয়ার বন্দাই বিচে আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগে ১ জন গ্রেপ্তার

  • ২

    বিশ্ব অস্থিরতায় বাংলাদেশের জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি জরুরি: শামা ওবায়েদ

  • ৩

    এবি ব্যাংকের দেওয়ানহাট শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

  • ৪

    পাকিস্তানে তো গণতন্ত্রই আসেনি প্রতিষ্ঠান কোথায়?

  • ৫

    সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন

সম্পর্কিত
  • বিশ্ব অস্থিরতায় বাংলাদেশের জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি জরুরি: শামা ওবায়েদ

    বিশ্ব অস্থিরতায় বাংলাদেশের জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি জরুরি: শামা ওবায়েদ

    জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক পরিস্থিতি, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা ও আঞ্চলিক সংঘাতের কারণে এমন একটি পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যা উদীয়মান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং একই সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন

    সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন

    গবেষণা ও নীতিবিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

  • বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মন্দির-বাড়ি দখলের অভিযোগ

    বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মন্দির-বাড়ি দখলের অভিযোগ

    বরিশালের উজিরপুরে একটি বাড়ি ও মন্দিরসংলগ্ন সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান শেখের বিরুদ্ধে। গতকাল রোববার উজিরপুর মডেল থানায় নতুন করে লিখিত অভিযোগ করেন জমির মালিক বরুণ মিত্র।

  • হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন এবার হত্যা মামলায় গ্রেপ্তার

    হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন এবার হত্যা মামলায় গ্রেপ্তার

    সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে এবার জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।