Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আবারও হরমুজ বন্ধ করে দিতে পারে ইরান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ জুন ২০২৬, ২০: ৩৮
আবারও হরমুজ বন্ধ করে দিতে পারে ইরান

মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমেরিকার সঙ্গে বার্তা আদান-প্রদান বন্ধ করে দিয়েছে ইরানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। লেবাননে হামলার জেরে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এতে করে হরমুজ প্রণালি আবারও পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হলো। এ ছাড়া এবার বাব এল মান্দেবও বন্ধ হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

ইরানের সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনের বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাসনিম নিউজ বলছে, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার এজেন্ডা নিয়ে এগিয়ে যাচ্ছে তেহরান।

এবার ইয়েমেনে ইরানের মিত্র হিসেবে পরিচিত হুতিরা সংঘাতে সরাসরি জড়িয়ে পড়লে বাব এল মান্দেবকেই টার্গেট করা হবে। এই প্রণালি বন্ধ করে দিতে পারে তারা। এমনটি হলে সুয়েজ খালেও জাহাজ চলাচলে সংকট দেখা দিতে পারে।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলছেন, “কোনো ফ্রন্টে যুদ্ধবিরতি ভেঙ্গে ফেলার মানে হলো সব ফ্রন্টেই বিরতি না মানা। এমন করার জন্য ইসরায়েল ও আমেরিকাই দায়ী।”

Advertisement
Advertisement
Advertisement

ইরানের একটি শহর ও একটি গুরুত্বপূর্ণ দ্বীপে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালানোর দাবি করেছে মার্কিন সশস্ত্র বাহিনী। অন্যদিকে, একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে তেহরান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন সশস্ত্র বাহিনীর মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত ইউনিট ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকমইউ) জানিয়েছে, তারা ইরানের গোরুক শহর এবং কোশেম দ্বীপে ইরানের রাডার ও ড্রোন ঘাঁটিতে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে সেন্টকম বলেছে, আন্তর্জাতিক জলসীমায় একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করেছে ইরান। এই ‘আগ্রাসী পদক্ষেপের’ জবাবেই যুক্তরাষ্ট্র এই প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা আরও জানায়, মার্কিন বাহিনী ‘ইরানি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংস করেছে, যা ওই অঞ্চলের জলসীমা দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য স্পষ্ট হুমকি তৈরি করেছিল।

বিষয়: আমেরিকাইরানইরান-ইসরায়েল সংঘাতমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্রযুদ্ধইসরায়েল
সর্বশেষ
  • ১

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ

  • ২

    সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

  • ৩

    একেকটি ঘটনা একেকটি বেদনার গল্প

  • ৪

    প্রথমবারের মতো তদন্তে এসআরবি

  • ৫

    গবেষণাভিত্তিক একাডেমিক সংস্কৃতি গড়তে আইএসইউতে কর্মশালা

সম্পর্কিত
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলামের কক্ষে তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ আজ সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

  • সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

    সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

    সিলেটের বালাগঞ্জে মণ্ডপে ঢুকে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় সাঈদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

  • প্রথমবারের মতো তদন্তে এসআরবি

    প্রথমবারের মতো তদন্তে এসআরবি

    রাজধানীর মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিন আসামির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটিতে প্রথমবারের মতো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।