Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঢাকায় সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩৮৪, বেশি পথচারী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৩: ৩১
ঢাকায় সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩৮৪, বেশি পথচারী
প্রতীকী ছবি: চরচা

রাজধানী ঢাকায় ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনায় অন্তত ১ হাজার ৩৮৪ জন নিহত এবং ২ হাজার ৪৮৮ জন আহত হয়েছে। নিহতদের ৮০ শতাংশেরও বেশি পথচারী ও মোটরসাইকেল আরোহী বলে জানিয়েছে বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ)।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরএসএফের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১ হাজার ৩৪ জন পুরুষ (৭৪ দশমিক ৭১ শতাংশ), ২১৯ জন নারী (১৫ দশমিক ৮২ শতাংশ) এবং ১৩১ জন শিশু (৯ দশমিক ৪৬ শতাংশ)।

সবচেয়ে বেশি প্রাণহানির শিকার হয়েছেন পথচারীরা। মোট নিহতের মধ্যে ৫৯২ জন বা ৪২ দশমিক ৭৭ শতাংশই ছিল পথচারী।

Advertisement
Advertisement
Advertisement

এ ছাড়া, ৫৩৬ জন মোটরসাইকেল আরোহী (৩৮ দশমিক ৭২ শতাংশ) নিহত হয়েছে। বাস, রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রী মিলিয়ে নিহত হয়েছে আরও ২৫৬ জন।

বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা রাতে ঘটেছে। রাতে নিহত হয়েছে ৫১৯ জন, যা মোট মৃত্যুর ৩৭ দশমিক ৫ শতাংশ। সকালে ২৫৮ জন (১৮ দশমিক ৬৪ শতাংশ) এবং ভোরে ১৪২ জন (১০ দশমিক ২৬ শতাংশ)।

সড়কে সাড়ে ৭ বছরে ৭৩৬৪ শিক্ষার্থীর প্রাণহানি: রোড সেফটি ফাউন্ডেশনroad-safety-foundation

বিশ্লেষণে বলা হয়েছে, বাইপাস সড়কের অভাবে ভারী পণ্যবাহী যানবাহন রাত ১০টা থেকে ভোর পর্যন্ত রাজধানীর ভেতর দিয়ে চলাচল করে। অনেক ক্ষেত্রে এগুলো উচ্চগতিতে চলায় সড়ক পারাপারের সময় পথচারীদের ঝুঁকি বেড়ে যায়।

এতে আরও বলা হয়, দীর্ঘস্থায়ী যানজট চালকদের অধৈর্য ও আক্রমণাত্মক আচরণে প্ররোচিত করে, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।

প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার উচ্চহারের জন্য যানবাহনের তুলনায় অপর্যাপ্ত সড়ক সক্ষমতা, একই সড়কে ধীরগতির ও দ্রুতগতির যানবাহনের মিশ্র চলাচল, দখল হয়ে যাওয়া ফুটপাত, অনুপযুক্ত স্থানে নির্মিত বা ব্যবহার অনুপযোগী ফুটওভারব্রিজ এবং সড়ক ব্যবহারকারীদের সচেতনতার অভাবকে দায়ী করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল, বিশ্বরোড এবং এয়ারপোর্ট সড়ককে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে রুট রেশনালাইজেশনের মাধ্যমে কোম্পানিভিত্তিক বাসসেবা চালুর সুপারিশ করেছে প্রতিবেদনটি।

এ ছাড়া, সমন্বিত সড়ক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ঢাকার দুই সিটি করপোরেশন এবং ট্রাফিক পুলিশের মধ্যে আরও কার্যকর সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে।

বিষয়: নিহতঅটোরিকশারাজধানীঢাকা বিভাগসড়কসড়ক দুর্ঘটনারিকশাঢাকামোটরসাইকেল
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।