
ঢাকায় সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩৮৪, বেশি পথচারী
আরএসএফের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১ হাজার ৩৪ জন পুরুষ (৭৪ দশমিক ৭১ শতাংশ), ২১৯ জন নারী (১৫ দশমিক ৮২ শতাংশ) এবং ১৩১ জন শিশু (৯ দশমিক ৪৬ শতাংশ)।

সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে গাড়িবহরে ফের হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, “এ রক্তের প্রতিশোধ নেবো ইনশাআল্লাহ। এবং আজ থেকে আপনার ক্ষমতার পতন শুরু।”
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব লেখেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তবে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম মোল্লা বলেন, “জৈন্তাপুর হরিপুর পর্যন্ত সামনে পিছনে আমাদের ২টা গাড়ি ছিল। চলতি পথে আমাদের কোথাও গাড়ি থামানোর জন্য বলেনি। আমরা তাদের জৈন্তার শেষ পর্যন্ত দিয়ে এসেছি।”
পরের রাস্তায় সিলেটের প্রটোকল ছিলো কিনা জানতে চাইলে ওসি বলেন, “হ্যাঁ, আমাদের সিলেট জেলা প্রটোকল ছিলো।”
সিলেট জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এইগুলা (হামলা) মিথ্যা অভিযোগ। উনার সামনে-পেছনে আমাদের পুলিশ ছিল।”
এদিকে, জৈন্তাপুর থেকে সিলেট সার্কিট হাউজে ফিরে এসে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান এনসিপি নেতারা। এ হামলার প্রমাণ হিসেবে তারা ভাঙা গাড়ি দেখিয়ে বলেছেন, এটি একটি পরকল্পিত হামলা।
এসময় সাংবাদিকদের কাছে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “তারেক রহমানের উদ্দেশ্যে বলব, আপনি মস্ত বড় ভুল করেছেন এবং এইটা আমি পারসোনালি নিলাম। এই ভুলের কাফফারা আপনাকে দিতে হবে। আমাকে শেখ হাসিনা একবার জেলে নিয়েছে, তার কাফফারা উনি দিয়েছে। দিল্লিতে আছে। আমি আপনাকে অনেক আগে সতর্ক করেছিলাম, আপনি সতর্ক হন নাই।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে এনসিপি নেতা আরও বলেন, “আমাদের জীবন যে নিরাপদ না আপনার শাসনআমলে এটা আজকে বাস্তবায়ন হলো। যদি ইটটা হাতে না লেগে মাথায় লাগতো, তবে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। আশাকরি যে রাজপথে দেখা হবে। রাজনৈতিক ভাবে ইনশাআল্লাহ মোকাবেলা হবে। আজ থেকে আপনার ক্ষমতার পতন শুরু।”
সাংবাদিকদের নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এ পর্যন্ত সিলেটে আমাদের ৫ টা গাড়ি ভাঙ্গা হইসে, একজন লোকের চোখ নাই।” এসময় নিজ হাতের একটি ক্ষত সাদৃশ্য দাগ দেখিয়ে তিনি বলেন, “আমার এই যে রক্তটা, এটা রেড লাইন ছিলো তারেক রহমানের। এই রক্তের প্রতিশোধ আমি কড়ায় গণ্ডায় নেবো ইনশাআল্লাহ।”
এর আগে হবিগঞ্জে প্রথমবার ও দ্বিতীয়বার ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপি নেতাদের উপর হামলার ঘটনা ঘটে।

আরএসএফের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১ হাজার ৩৪ জন পুরুষ (৭৪ দশমিক ৭১ শতাংশ), ২১৯ জন নারী (১৫ দশমিক ৮২ শতাংশ) এবং ১৩১ জন শিশু (৯ দশমিক ৪৬ শতাংশ)।

দেশের বিভিন্ন স্থানে টানা পাঁচদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলেও সতর্ক করেছে রাষ্ট্রীয় সংস্থাটি।

চট্টগ্রামে ব্যবসায়িক গ্রুপ এস আলমের মালিকানাধীন ১১টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আর্থিক ও কাঁচামাল সংকটের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকার এসব কারখানা আজ শনিবার থেকে বন্ধ রয়েছে। এতে চাকরি হারিয়েছেন প্রতিষ্ঠানগুলোর ছয় হাজারের বেশি শ্রমিক-কর্মচারী। বন্ধ হওয়া এস আলম গ্রুপের কারখানার সংশ্লিষ্টরা

এল নিনোর প্রভাবে আগামী কয়েকমাসে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান দাবানল, তাপপ্রবাহ, খরা ও বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।