
মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র
চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর পর এর নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা বন্দরের কৃষ্ণসাগর উপকূলে একটি পণ্যবাহী জাহাজে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে চার ভারতীয় নাগরিকসহ মোট ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক ভারতীয় গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় গতকাল সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউক্রেনীয় নৌবাহিনীর এ তথ্য নিশ্চিত নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার সন্ধ্যায় ভুট্টা বোঝাই ‘এমভি গোল্ডেন লিও’ নামের গিনি-বিসাউয়ের পতাকাবাহী জাহাজটি ওদেসা বন্দর থেকে রওনা করার পর তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে। এতে মুহূর্তের মধ্যে জাহাজটিতে ভয়াবহ আগুন ধরে যায়। এতে জাহাজে অবস্থানরত ১৭ জন ক্রুর মধ্যে ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে চারজন ভারতীয় ছিলেন। নিহতদের মধ্যে এক মেরিটাইম পাইলট এবং আরও ৯ জন ক্রু সদস্য রয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করছে।
হামলার নিন্দা জানিয়ে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক বাণিজ্যিক জাহাজে আঘাত হানা এবং আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের নিরাপত্তা বিঘ্নিত করা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। এমন আগ্রাসন পুরোপুরি পরিহার করা উচিত।
ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভরের অনুসন্ধান ও উদ্ধার অভিযানে জাহাজটির ৯ জন ক্রু সদস্য এবং একজন মেরিটাইম পাইলট নিহত হয়েছেন। জাহাজটির ১৭ জন ক্রু সদস্যের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ওদেসার আঞ্চলিক গভর্নরের তথ্যমতে, চলতি জুলাই মাসে রুশ বাহিনীর অব্যাহত হামলায় এই অঞ্চলে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।

মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র
চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর পর এর নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।

শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা
ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে আজ রোববার আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।