Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইউক্রেনের সঙ্গে ড্রোন উৎপাদন চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ২১: ০৪
ইউক্রেনের সঙ্গে ড্রোন উৎপাদন চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন

ইউক্রেনের অভিজ্ঞতা ও ইউরোপের শিল্প সক্ষমতাকে একত্র করে যৌথ প্রকল্প গঠন এবং ড্রোন উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউক্রেন একটি ‘ড্রোন চুক্তি’ সম্পন্ন করেছে বলে বুধবার জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইউক্রেনের স্টেটহুড ডে (রাষ্ট্র প্রতিষ্ঠা দিবস) উপলক্ষে কিয়েভে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতায় ভন ডার লেন বলেন, “আমাদের নিজেদের শক্তিগুলোকে একত্র করতে হবে।”

তিনি বলেন, “এই চুক্তি ইউক্রেনের উদ্ভাবনী সক্ষমতা এবং ইউরোপের শিল্প উৎপাদন সক্ষমতাকে একসঙ্গে নিয়ে আসবে।”

Advertisement
Advertisement
Advertisement

এর আগে ইউক্রেন বিভিন্ন দেশের সঙ্গে পৃথকভাবে এ ধরনের একাধিক চুক্তি করেছে। গত সপ্তাহে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও তিনটি চুক্তিতে সই করেন। তিনি তখন জানান, এর মাধ্যমে মোট চুক্তির সংখ্যা দাঁড়িয়েছে নয়টিতে।

তবে বুধবারের চুক্তিটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ও তাদের কোম্পানিগুলোকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে করা প্রথম সমঝোতা।

আমেরিকার মাথা ব্যথা কি ইরানের ‘শাহেদ’ ড্রোন?শাহেদ ড্রোন

জেলেনস্কিকে উদ্দেশ করে উরসুলা ভন ডার লেন বলেন, “ড্রোন এবং ড্রোন প্রতিরোধী ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে আপনারা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা সত্যিই অনন্য।”

তিনি আরও বলেন, “আমাদের একসঙ্গে এই জ্ঞান কাজে লাগাতে হবে। কারণ এই ক্ষেত্রে ইউরোপ যে হুমকির মুখোমুখি, তা আমরা জানি—ইইউর অনেক সদস্য দেশে আমরা অনুপ্রবেশের ঘটনা এবং সতর্কতা জারি হতে দেখেছি।”

উরসুলা ভন ডার লেন বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে বিশাল প্রযুক্তিগত ও শিল্প সক্ষমতা এবং নিরাপদ ও সুরক্ষিত উৎপাদন অবকাঠামোর মতো সুবিধা দিতে পারে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার সময় দেশটির ড্রোন খাতে অভিজ্ঞতা সীমিত ছিল। তবে যুদ্ধের পর ইউক্রেন অত্যন্ত উন্নত একটি ড্রোন শিল্প গড়ে তুলেছে।

জেলেনস্কি ড্রোন উৎপাদনসংক্রান্ত চুক্তির প্রচারে বিভিন্ন দেশে সফর করেছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে তিনি সক্রিয় ছিলেন। উপসাগরীয় দেশগুলো ইরানের হামলা মোকাবিলায় ইউক্রেনের ড্রোন প্রযুক্তিগত অভিজ্ঞতার প্রতি আগ্রহ দেখিয়েছে।

বিষয়: চুক্তিপ্রযুক্তিভলোদিমির জেলেনস্কিড্রোনইউক্রেনইউরোপীয় ইউনিয়নন্যাটোইউক্রেন যুদ্ধ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।