Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমকে সরানোর পরিকল্পনা নেই’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৬, ১৫: ০৭
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমকে সরানোর পরিকল্পনা নেই’

মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান পদ থেকে সরানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। আন্দোলন ও বিক্ষোভের মুখে আজ সোমবার এই তথ্য জানান তিনি।

Advertisement

আরিফ হোসেন খান বলেন, “চেয়ারম্যানকে সরানোর এই আন্দোলন প্রমাণ করে, খুরশীদ আলমকে নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত সঠিক। ব্যাংকটিকে রাজনীতি মুক্ত করতেই এই পদক্ষেপ। তাকে সরানোর কোনো পরিকল্পনা নাই।”

জানা যায়, সশরীরে ব্যাংকে আসার পরিবর্তে আজ অনলাইনে বোর্ড মিটিং করবেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম।

এর আগে খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে আজ রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকা। নতুন চেয়ারম্যানের ব্যাংকে প্রথম যোগদানের কথা থাকলেও গ্রাহক ও ব্যাংক সংশ্লিষ্টদের তীব্র আন্দোলনের মুখে চরম অচলাবস্থা তৈরি হয়।

Advertisement
Advertisement
Advertisement

আন্দোলনরত গ্রাহকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করলে পরিস্থিতি সহিংস রূপ নেয়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।

এই পরিস্থিতির মধ্যে বেলা ১২টার দিকে ইসলামী ব্যাংকের সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে একটি জরুরি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে খুরশীদ আলমের অবিলম্বে অপসারণ ও পদত্যাগসহ ৫ দফা দাবি ঘোষণা করেন ফোরামের নেতারা। ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকটিকে লুটপাটের হাত থেকে রক্ষা করতেই তাদের এই কর্মসূচী বলেও দাবি করেন তারা।

গ্রাহক ফোরামের পাঁচ দাবি—

ক. খুরশীদ আলমের অবিলম্বে অপসারণ ও পদত্যাগ

খ. ব্যাংকের আগের সফল ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যান ওমর ফারুককে সসম্মানে পুনর্বহাল

গ. ইসলামী ব্যাংকের বর্তমান সংকটময় পরিস্থিতির দায় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অনতিবিলম্বে পদত্যাগ

ঘ. বিতর্কিত এস আলম গ্রুপের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পদ সরকারের হেফাজতে নিয়ে জব্দ করা

ঙ. ব্যাংকে থাকা এস আলমের সমস্ত জব্দকৃত শেয়ার বাজারমূল্যে বিক্রি করে তার নেওয়া বেনামী ও খেলাপি ঋণ দ্রুত সমন্বয় করা

বিষয়: আন্দোলনব্যাংকঢাকাবাংলাদেশ ব্যাংকইসলামী ব্যাংক
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।