Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

হরমুজ প্রণালি খোলা রাখতে একমত সি-ট্রাম্প: হোয়াইট হাউস

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১৭: ৩৫
হরমুজ প্রণালি খোলা রাখতে একমত সি-ট্রাম্প: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্র-চীন শীর্ষ সম্মেলনের পর হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট সি চিনপিং ‘হরমুজ প্রণালি খোলা রাখতে হবে’— এই বিষয়ে একমত হয়েছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে হোয়াইট হাউজ এ তথ্য জানায়।

Advertisement

বিবৃতিতে বলা হয়েছে, উভয়পক্ষ একমত হয়েছে যে জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালি অবশ্যই উন্মুক্ত রাখতে হবে। প্রেসিডেন্ট সি হরমুজ প্রণালির সামরিকীকরণ এবং এর ব্যবহারের জন্য টোল আদায়ের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে চীনের অবস্থানের কথা স্পষ্ট করেছেন। এছাড়া ভবিষ্যতে হরমুজ প্রণালির ওপর চীনের নির্ভরতা কমাতে আরও আমেরিকান তেল কেনার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছে, যার মধ্যে রয়েছে চীনে মার্কিন ব্যবসার জন্য বাজারের সুযোগ সম্প্রসারণ এবং আমাদের শিল্পগুলোতে চীনা বিনিয়োগ বৃদ্ধি করা। যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলোর পরিচালকেরা বৈঠকের একটি অংশে যোগ দিয়েছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না’— এই বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন একমত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে চীনের একটি সরকারি বিবৃতি অনুযায়ী, সি ট্রাম্পকে বলেছেন তাইওয়ান ইস্যুটি যদি ‘সঠিকভাবে’ মোকাবিলা করা না হয়, তবে ‘দুই দেশের মধ্যে সংঘর্ষ এবং এমনকি সংঘাতও হতে পারে।’

সি আরও বলেন, “চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ান প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি যদি সঠিকভাবে মোকাবিলা করা হয়, তবে দ্বিপাক্ষিক সম্পর্ক সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখবে।”

বিষয়: অর্থনীতিজ্বালানি তেলহরমুজ প্রণালিসি চিনপিংডোনাল্ড ট্রাম্পটোলযুক্তরাষ্ট্রহোয়াইট হাউসচীন
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।