Advertisement

সিআইডি অফিসের সামনে থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সিআইডি অফিসের সামনে থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর মালিবাগে সিআইডি অফিসের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

আজ রোববার বিকেল পৌনে চারটার দিকে রমনা থানা পুলিশের একটি দল তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, ‘’খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির অচেতন দেহটি উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান, ওই ব্যক্তি বেঁচে নেই।‘’

তিনি আরও বলেন, ‘’আশপাশের মানুষদের জিজ্ঞেস করে আমরা অজ্ঞাত ওই যুবকের নাম–পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।‘’

Advertisement

নিহত যুবকের মৃত্যুর কারণ জানতে মরদেহ ঢামেকের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।