Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইরানের হুমকিতে গোপনে উড়োজাহাজ বদল নিয়ে যা বললেন ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৯: ৫৩
ইরানের হুমকিতে গোপনে উড়োজাহাজ বদল নিয়ে যা বললেন ট্রাম্প
তুরস্কে ন্যাটো সম্মেলনে অংশগ্রহণ শেষে ওয়াশিংটনে ফেরার পর বিমান থেকে নামছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র। ৯ জুলাই ২০২৬। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটির সিক্রেট সার্ভিসের নির্দেশে গত মাসে তুরস্কে তিনি গোপনে উড়োজাহাজ পরিবর্তন করেছিলেন। তবে শেষ পর্যন্ত যে উড়োজাহাজে তিনি উড়েছিলেন, সেটি এয়ার ফোর্স ওয়ানের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ ছিল বলে তিনি দাবি করেছেন।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে ইরানের সম্ভাব্য হত্যাচেষ্টার হুমকির কারণে একটি অস্বাভাবিক গোপন অভিযানে ট্রাম্পকে এয়ার ফোর্স ওয়ান থেকে একটি সামরিক বিমানে স্থানান্তর করা হয়। বিমানবন্দরের একটি খাবারের ট্রাক ব্যবহার করে তাকে ওই উড়োজাহাজে নেওয়া হয়েছিল বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানিয়েছে।

হোয়াইট হাউস এ বিমান পরিবর্তনের কথা প্রকাশ করেনি। সোমবার ওয়াশিংটন পোস্ট প্রথম এ খবর প্রকাশ করার আগ পর্যন্ত বিষয়টি গোপনই ছিল। ট্রাম্পকে বহনকারী বলে ধারণা করা উড়োজাহাজে তার সহযোগী ও সাংবাদিকেরা থাকায় ওই অভিযান তাদের ঝুঁকিতে ফেলেছিল কি না, তা নিয়ে কয়েকজন সংবাদমাধ্যম বিশ্লেষক প্রশ্ন তুলেছেন।

Advertisement
Advertisement
Advertisement

মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমার মনে হয়, আমি যে উড়োজাহাজে উড়েছি, সেটিই আসলে বেশি ঝুঁকিতে ছিল। আমার মনে হয়, ঝুঁকিটা বেশি ছিল, কারণ আমার ধারণা, তারাই ওই বিমানটিকেই বেশি লক্ষ্যবস্তু করার চেষ্টা করত।”

গত মাসে তুরস্কে ট্রাম্প যখন গোপনে এয়ার ফোর্স ওয়ান থেকে একটি ছোট সামরিক বিমানে স্থানান্তরিত হন, তখন তার সঙ্গে কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও ছিলেন বলে বুধবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো, নির্বাহী সহকারী নাটালি হার্প এবং ওভাল অফিসের অপারেশনস ডিরেক্টর ওয়াল্ট নাউটা ট্রাম্পের সঙ্গে খাবারের ট্রাকে করে স্থানান্তরিত হন। তাদের সঙ্গে আরও কয়েকজন অপেক্ষাকৃত নিম্নপর্যায়ের সহযোগী ছিলেন। তবে কোনো ক্যাবিনেট সদস্য ট্রাম্পের সঙ্গে ওই ট্রাকে ছিলেন না।

ইরানের হুমকিতে যেভাবে গোপনে তুরস্ক ছেড়েছিলেন ট্রাম্প U.S. President Donald Trump_11zon

ট্রাম্পকে খাবারের ট্রাকে লুকিয়ে থাকার মতো করে দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মিম ছড়িয়ে পড়ার পর তিনি বিষয়টি নিয়ে কথা বলেন। নিজের সাহসী ও দৃঢ়চেতা ভাবমূর্তি তুলে ধরতে প্রায়ই মিম প্রচার করা ট্রাম্প বলেন, তিনি সিক্রেট সার্ভিসের নির্দেশ মেনেই কাজ করেছেন।

“এটি পুরোপুরিই সিক্রেট সার্ভিসের সিদ্ধান্ত। তারা যা করতে বলবে, আমি সেটিই করি। তাই আমি সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশনা অনুসরণ করি,” ট্রাম্প বলেন।

তিনি আরও বলেন, “আমার ধারণা, সেখানে একটি হুমকি ছিল। বিষয়টি নিয়ে আমি খুব বেশি জানতে চাইনি। আমি অনেক হুমকি পাই।”

হোয়াইট হাউস সে সময় জানিয়েছিল, প্রেসিডেন্ট তুরস্ক থেকে ব্রিটেনে এয়ার ফোর্স ওয়ানে করে যাচ্ছেন। কিন্তু ট্রাম্প উড়োজাহাজে ওঠার কিছুক্ষণ পরই তিনি গোপনে খাবারের ট্রাকের মাধ্যমে বিমানটি থেকে বের হয়ে অন্য একটি উড়োজাহজে ওঠেন এবং সেটিতেই ব্রিটেনের উদ্দেশে রওনা হন বলে সোমবার ওয়াশিংটন পোস্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানায়।

ন্যাটো সম্মেলনে যোগ দিতে ট্রাম্প কাতারের দেওয়া ও নতুন করে সংস্কার করা একটি উড়োজাহজ নিয়ে আঙ্কারায় গিয়েছিলেন। তবে তুরস্ক ছাড়ার সময় তিনি অপ্রত্যাশিতভাবে পুরোনো এয়ার ফোর্স ওয়ানে করে যাওয়ার ঘোষণা দেন। এতে নতুন উড়োজাহাজ নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।

ন্যাটো সম্মেলনে যাওয়ার মধ্য দিয়ে নতুন উড়োজাহাজটির প্রথম আন্তর্জাতিক সফর হয়েছিল। দ্রুতগতিতে এর সংস্কার কাজ সম্পন্ন করা নিয়ে এর ব্যয় ও নিরাপত্তা বিষয়ে প্রশ্ন উঠেছিল। একই সময়ে তুরস্কের প্রতিবেশী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতও তীব্র হয়ে উঠেছিল।

বিষয়: যুক্তরাষ্ট্রহোয়াইট হাউসসম্মেলনবিমানতুরষ্কডোনাল্ড ট্রাম্পহুমকিব্রিটেনইরানন্যাটোওয়াশিংটন পোস্টের প্রতিবেদন
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।