Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

এবার ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ২০: ৩১
এবার ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলা

ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের কাছে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ বুধবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, তারা তেল আবিবের দক্ষিণ-পূর্বে অবস্থিত ইসরায়েলি বাহিনীর জেনারেল স্টাফ হেডকোয়ার্টার্স হিসেবে পরিচিত ‘তেল হাশোমার’ ঘাঁটিতে একঝাঁক আত্মঘাতী ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে।

Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

হিজবুল্লাহর দাবি অনুযায়ী, লেবাননের বিভিন্ন শহর ও গ্রাম, বিশেষ করে বৈরুতের দক্ষিণ শহরতলিতে (দাহিয়েহ) ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত আগ্রাসনের উপযুক্ত জবাব দিতেই এই বিশেষ অপারেশন চালানো হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবানন থেকে বেশ কিছু ড্রোন ও রকেট ইসরায়েলের দিকে ধেয়ে আসতে দেখা গেছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেগুলোর অধিকাংশকেই প্রতিহত বা ধ্বংস করার দাবি করেছে তারা।

Advertisement
Advertisement
Advertisement

তবে এই হামলায় তেল হাশোমার ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

গত কয়েক দিন ধরেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহও ইসরায়েলের গভীরে হাইফা ও তেল আবিবের মতো শহরগুলোতে রকেট ও ড্রোন হামলা জোরদার করেছে।

বিষয়:
ইরান
ইরান-ইসরায়েল সংঘাত
ড্রোন
ক্ষেপণাস্ত্র
লেবানন
হিজবুল্লাহ
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।